ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ৯ ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে ৮ ক্যাটাগরির শূন্য পদে মোট ২৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম, প্রতিষ্ঠানের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (আইটি), (সোনালী ব্যাংক ১৭টি, অগ্রণী ব্যাংক ৪১টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৭টি ও কৃষি ব্যাংক ১৪টি) মোট ৭৯টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম, প্রতিষ্ঠানের নাম ও সংখ্যা: অফিসার (আইটি), (সোনালী ব্যাংক ১৭টি, অগ্রণী ব্যাংক ৪৪টি ও প্রবাসী কল্যাণ ৯টি) মোট ৭০টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম, প্রতিষ্ঠানের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার/সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার), (সোনালী ব্যাংক ১টি, রূপালী ব্যাংক ২০টি, কৃষি ব্যাংক ৬টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ২টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ১টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২টি ও কর্মসংস্থান ব্যাংক ১টি) মোট ৩৩টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম, প্রতিষ্ঠানের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/ সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার)/অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, (সোনালী ব্যাংক ৩টি, রূপালী ব্যাংক ১৫টি, কৃষি ব্যাংক ৬টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ৬টি ও প্রবাসী কল্যাণ ব্যাংক ২৪টি) মোট ৫৪টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম, প্রতিষ্ঠানের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর, (সোনালী ব্যাংক ১টি) মোট ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম, প্রতিষ্ঠানের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার), (রূপালী ব্যাংক ২০টি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১টি) মোট ২১টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম, প্রতিষ্ঠানের নাম ও সংখ্যা: চিফ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, (প্রবাসী কল্যাণ ব্যাংক ১টি) মোট ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম, প্রতিষ্ঠানের নাম ও সংখ্যা: রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, (আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, ১টি) মোট ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
বয়সসীমা: সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩২।
আবেদন ফি: ২০০ টাকা (অফেরতযোগ্য)।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ৯ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সচিব বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৭ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে