Ajker Patrika

অভিজ্ঞতা ছাড়াই ৫০ কর্মী নেবে মিনিস্টার, এসএসসি পাসে আবেদন

চাকরি ডেস্ক 
অভিজ্ঞতা ছাড়াই ৫০ কর্মী নেবে মিনিস্টার, এসএসসি পাসে আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং অফিসারের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার (শোরুম)।

পদ সংখ্যা: ৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস।

অন্যান্য যোগ্যতা: দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক বিক্রয় লক্ষ্য অর্জনে দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২০–২৮ বছর।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: ১০,০০০–১২,০০০ টাকা।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সাপ্তাহিক ছুটি, বিক্রয় প্রণোদনা এবং সংগ্রহ কমিশন, টি/এর ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৭ মার্চ, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত