Ajker Patrika

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন শেষ ২২ ফেব্রুয়ারি

চাকরি ডেস্ক 
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন শেষ ২২ ফেব্রুয়ারি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ‘ইউনিট হেড অব জেনারেল লেজার (এজি) কন্ট্রোল অ্যান্ড মনিটরিং’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পদের নাম: ইউনিট হেড অব জেনারেল লেজার (এজি) কন্ট্রোল অ্যান্ড মনিটরিং।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: যে কোনো স্থান।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও বিভিন্ন সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত