দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ‘মুয়াজ্জিন’ পদে নিয়োগের উদ্দেশে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং প্রবেশপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ৪ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২১১ জন প্রার্থী অংশ নেবেন। ১ মার্চ প্রতিষ্ঠানটির পরিচালক (এইচআরডি-১) মো. শহীদ রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ২০২৩ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠানটির এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরে ২০২৫ সালে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই নিয়োগে আবেদনকারী প্রার্থীদের থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীরা ৮ মার্চ থেকে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগপর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র ব্যতীত যেকোনো কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
প্রার্থীদের প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো অবস্থাতেই কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির সেলস অটোমেশন বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৬ মিনিট আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে এইচআর অফিসিয়ালস পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের ‘উপসহকারী প্রকৌশলী (ই/এম)’ পদের প্রার্থীদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১ হাজার ৫৭৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিনটি পদের এমসিকিউ টাইপ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে