বিশ্বে প্রথমবারের মতো পানির নিচে ভাসমান মসজিদ নির্মিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এ লক্ষ্যে ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহামের পরিকল্পনা ঘোষণা করেছে দুবাই কর্তৃপক্ষ। এই মসজিদে মুসল্লিরা পানির নিচে নামাজ পড়ার অভিজ্ঞতা লাভ করবেন।
প্রকাশিত নকশা থেকে জানা যায়, মসজিদ কাঠামোর অর্ধেক অংশ পানির ওপরে থাকবে এবং বাকি অর্ধেক পানির নিচে নিমজ্জিত থাকবে। ওপরের অংশের প্রথম তলায় পুরুষের বসার স্থান ও কফিশপের জন্য বরাদ্দ করা হয়েছে। আর দ্বিতীয় তলায় নারীদের বসার ব্যবস্থা রাখা হয়েছে। পানির নিচে নিমজ্জিত অংশ নামাজের জন্য বরাদ্দ।
মসজিদের সুযোগ সংবলিত এমন স্থাপনা বিশ্বে এটিই প্রথম। এতে ৫০ থেকে ৭৫ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মসজিদ অংশে ওয়াশরুম ও অজু করার ব্যবস্থা রাখা হবে।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ‘ধর্মীয় পর্যটন প্রকল্প’ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মসজিদটির পরিকল্পনা ঘোষণা করা হয়।
আইএসিএডির কর্মকর্তা আহমেদ আল–মানসুর বলেন, ‘মসজিদের নির্মাণকাজ শিগগিরই শুরু হবে।’ তবে মসজিদটি কোথায় নির্মিত হবে তা জানাননি আল-মানসুর। তিনি আরও বলেন, ‘মসজিদটি সমুদ্রতীরের খুবই কাছাকাছি হবে। মুসল্লিরা সেতু দিয়ে হেঁটে তাতে যেতে পারবেন।’
আল–মনসুর জানান, মসজিদটিতে সব ধর্মের মানুষের প্রবেশাধিকার থাকবে। তবে আমিরাতের অন্য মসজিদের মতো এখানেও পোশাকের বিধিনিষেধ মানতে হবে।
সূত্র: খালিজ টাইমস

ইসলাম ধর্মের মূল ভিত্তি ও পঞ্চ স্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ। কালিমার মাধ্যমে ইমান আনয়নের পর একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ। সঠিক নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক বা ফরজ।
৪ ঘণ্টা আগে
সুস্থতা মহান আল্লাহর দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। তবে মানুষের জীবনে অসুস্থতা আসা অস্বাভাবিক নয়; এটি কখনো গুনাহ মাফের মাধ্যম, আবার কখনো ধৈর্যের পরীক্ষা। ইসলাম অসুস্থ হলে যেমন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ সেবনের তাগিদ দিয়েছে, তেমনি শিখিয়েছে মহান শাফি বা আরোগ্যদাতার দরবারে দোয়া করার পদ্ধতি।
১০ ঘণ্টা আগে
ইসলামে নফল ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে রাসুলুল্লাহ (সা.)-এর জন্য তাহাজ্জুদ আদায় করা বাধ্যতামূলক ছিল। তিনি নিয়মিত এই নামাজ পড়তেন...
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে