দোয়া আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় উপহার। কারণ বান্দার সবচেয়ে বড় আশ্রয় আল্লাহ তাআলা। দোয়ার মাধ্যমে মূলত আমরা তাঁর কাছে সমর্পিত হই। সমগ্র সত্তা দিয়ে আমাদের নানান আরজি তুলে ধরি। কায়মনোবাক্যে উপস্থাপন করি বিচিত্র প্রয়োজনের কথা। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের প্রার্থনা শোনেন। তিনি আমাদের ডাকে সাড়া দেন। কেননা তিনিই বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো। আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)
বিশিষ্ট তাবিয়ি হাসান বসরি (রহ.) বলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ‘আমাদের রব কোথায়?’ তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ‘আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তাদের বলুন, আমি তাদের খুব নিকটে। কোনো বান্দা যখন আমাকে ডাকে তথা আমার কাছে দোয়া করে, আমি তার ডাকে সাড়া দেই।’ (সুরা বাকারা)
বান্দার দোয়া কখনোই বৃথা যায় না। কখনো কখনো মনে হয়, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। আমি এত এত দোয়া করেছি অমুক জিনিসটি পেতে, কিন্তু এখনো পেলাম না। মাঝে মাঝে হতাশা জেঁকে বসে আমাদের মনে। কিন্তু যখন আমরা জানব, আমাদের প্রতিটি দোয়ার বিনিময়ে আল্লাহ কী কী রেখেছেন, তখন আর কোনো হতাশা কাজ করবে না।
হজরত আবু সায়িদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, ‘কোনো মুসলমান যখনই কোনো দোয়া করে, যেখানে গুনাহ-সংক্রান্ত আবদার কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা নেই—আল্লাহ তাআলা সেই দোয়ার বিনিময়ে তিনটি বিষয় থেকে যেকোনো একটি বিষয় অবশ্যই দান করেন। এক. তার কাঙ্ক্ষিত আবেদন তাড়াতাড়ি পূর্ণ করেন। দুই. তার সওয়াব আখিরাতের জন্য সংরক্ষণ করেন। তিন. দুনিয়াতে অনুরূপ কোনো অনিষ্ট থেকে রক্ষা করেন।’ (মুসনাদে আহমদ)
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

আজ বুধবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং ওফাতের স্মৃতিবিজড়িত দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হবে।
৩ ঘণ্টা আগে
মানবসভ্যতার ইতিহাসে এমন অনেক মনীষীর আবির্ভাব ঘটেছে, যাঁরা কোনো জাতি, অঞ্চল, সম্প্রদায় কিংবা বিশেষ কাজের কল্যাণে স্মরণীয় হয়ে আছেন। কিন্তু মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন ছিল সমগ্র পৃথিবীর মানুষের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ। তাঁর নবুওয়াত কোনো ভূখণ্ডের সীমারেখায় আবদ্ধ ছিল না। তাঁর দয়া ও কল্যাণ বিশ্ব
৭ ঘণ্টা আগে
রাসুলুল্লাহ (সা.)-এর পুরো জীবনটাই ছিল বিশ্বমানবতার জন্য এক অনন্য শিক্ষালয়। তিনি কেবল অনুসারী সাহাবিদেরই পরম মমতায় ভালোবাসেননি; বরং যারা তাঁকে অপমান করেছে, আঘাত হেনেছে এবং তাঁর পথে চরম বাধা হয়ে দাঁড়িয়েছে—তাদের প্রতিও দেখিয়েছেন ক্ষমা, ধৈর্য ও মহানুভবতার এক রূপকথা-তুল্য দৃষ্টান্ত।
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে