তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়ে কোনো কিছু করা বা না করার বোধ। তাকওয়া ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। তাকওয়া ইবাদতের প্রাণ। যেকোনো কাজ আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য তাকওয়ার প্রয়োজন। কাজি নাসিরুদ্দিন বায়দাবি (রহ.) তাফসিরে বায়দাবিতে তাকওয়ার তিনটি স্তরের কথা উল্লেখ করেছেন। তা হলো
এক. শিরকমুক্ত হয়ে চিরস্থায়ী আজাব থেকে বাঁচার ব্যবস্থা গ্রহণ করা। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আর তাদের তাকওয়ার কালেমা তথা একত্মবাদের ওপর সুদৃঢ় রাখলেন।’ (সুরা ফাতাহ: ২৬) এই স্তরের মূল কথা হলো কুফর ও শিরক থেকে বেঁচে থাকা। এই অর্থে একজন সাধারণ মুসলমানও মুত্তাকি বা তাকওয়াবান; যদিও তার থেকে গুনাহ্ প্রকাশ পেয়ে থাকে। এ অর্থ বোঝানোর জন্য পবিত্র কোরআনের বহু জায়গায় মুত্তাকুন, মুত্তাকিন, তাকওয়া বহুবচন বা ব্যাপক অর্থবোধক ক্রিয়া ব্যবহৃত হয়েছে।
দুই. যা করলে পাপ অথবা ছাড়লেও পাপ এমন সবকিছু থেকে দূরে থাকা। এক কথায় সব গুনাহ বর্জন করা। ইসলামি শরিয়তে একেই সাধারণত তাকওয়া বলা হয়। পবিত্র কোরআনের বাণী ‘আর যদি সেসব জনপদবাসী ইমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশসমূহ ও পৃথিবীর কল্যাণধারা উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা (সত্য) প্রত্যাখ্যান করেছে।’ (সুরা আরাফ: ৯৬)
তিন. আল্লাহ তাআলার স্মরণ থেকে বিরত রাখে এমন সবকিছু থেকে অন্তরকে পবিত্র রাখা এবং সম্পূর্ণরূপে আল্লাহমুখী হওয়া। এটিই প্রকৃত তাকওয়া। এদিকে ইঙ্গিত করেই পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহকে যথার্থরূপে ভয় করো।’ (সুরা আলে ইমরান: ১০২)
এটি তাকওয়ার সর্বোচ্চ স্তর। নবী-রাসুলগণ ও তাঁদের বিশেষ উত্তরাধিকারী সাহাবায়ে কেরাম, অলি-বুজুর্গগণ এ স্তরের তাকওয়া অর্জন করে থাকেন।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ একটি গুরুত্বপূর্ণ নফল নামাজ। তাহিয়্যা অর্থ উপহার এবং দুখুল অর্থ প্রবেশ করা। মসজিদে প্রবেশ করেই উপহার হিসেবে দুই রাকাত নফল নামাজ আদায় করা হয় বলে এর নাম তাহিয়্যাতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ।
৪৪ মিনিট আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
মানুষের জীবনে সুস্থতা ও অসুস্থতা উভয়ই মহান আল্লাহর পক্ষ থেকে আসে। বিভিন্ন সময়ে আমরা প্রাণঘাতী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হই। এসব কঠিন রোগ ও ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে চিকিৎসার পাশাপাশি আল্লাহর সাহায্যের বিকল্প নেই। তিনিই মানুষকে রোগ থেকে আরোগ্য ও মুক্তি দিতে পারেন।
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে