ইসলামের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হলো পবিত্রতা। পবিত্রতা ইমানের অঙ্গ। সার্বক্ষণিক পবিত্রতা রক্ষায় গুরুত্ব দিয়েছে ইসলাম। যারা সর্বদা পবিত্র থাকে ফেরেশতারা তাদের সঙ্গ পছন্দ করে।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের।’ (সুরা বাকারা: ২২২)
ফরজ গোসলে ইসলামিক নির্দেশনা মানা আবশ্যক অন্যথায় গোসল শুদ্ধ হবে না। ফলে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হবে না। চলুন জেনে নিই কী কী ভুলের কারণে ফরজ গোসল শুদ্ধ হয় না—
১. ফরজ গোসলে কুলি এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি না পৌঁছালে গোসল শুদ্ধ হবে না। কারণ এগুলো গোসলের ফরজ।
২. সমস্ত শরীর একবার পানি দিয়ে ভালোভাবে ধোয়া ফরজ। তাই ফরজ গোসলের পর শরীরে একটি চুল পরিমাণ শুকনো থাকলেও গোসল শুদ্ধ হবে না।
৩. নাকের ভেতর জমাটবদ্ধ শুকনো ময়লা থাকলে তার নিচে পানি পৌঁছানো আবশ্যক। অন্যথায় ফরজ গোসল আদায় হবে না।
৪. ভ্রু, মোচ, দাড়ির চুল এবং তার নিচের চামড়া শুকনো থাকলে ফরজ গোসল হবে না।
৫. নখের নিচে গ্লু, আটার খামির, বা তৈলাক্ত এমন ময়লা যা পানি পৌঁছাতে বাধা প্রদান করে থাকলে ফরজ গোসল শুদ্ধ হবে না।
৬. গোসলের পর শরীরে প্রলেপযুক্ত রং, সুপার গ্লু, মাছের আঁশ, ইত্যাদি (যা পানি পৌঁছাতে বাধা প্রদান করে) থাকলে গোসল শুদ্ধ হবে না।
৭. মহিলাদের চুল খোঁপা করা থাকলে গোড়ায় পানি পৌঁছানো ওয়াজিব। আর পুরুষের চুল খোঁপা করা থাক বা না থাক সর্ব অবস্থায় পূর্ণ চুল ও চুলের গোড়ায় পানি পৌঁছানো ওয়াজিব।
৮. কান-নাকের ছিদ্র, হাতের আংটি, ব্রেসলেট, নূপুর ও পায়েলের নিচ, নাভির ভেতরে অংশ ভেজানো না হলে ফরজ গোসল হবে না।
৯. নারীরা ফরজ গোসল করার সময় তাদের গোপনাঙ্গের বাইরের অংশ পানিতে না ভেজালে গোসল শুদ্ধ হবে না। উল্লেখ্য, গোসলের সময় গুপ্তাঙ্গে আঙুল প্রবেশ করানো ঠিক নয়।
১০. যারা নকল দাঁত বা ক্যাপ ব্যবহার করেন সম্ভব হলে দাঁত বা ক্যাপ খুলে মুখে পানি দিয়ে কুলি করবে। এটা কষ্টসাধ্য বা সম্ভব না হলে, ওই অবস্থায় গোসল করলে ফরজ গোসল আদায় হয়ে যাবে।
তথ্যসূত্র: ফাতাওয়া হিন্দিয়া: ১ / ৬৪-৬৫, ফাতাওয়া মাহমুদিয়া: ৮ / ১৭১, দুররুল মুখতার: ১ / ২৮৭, ফাতাওয়া তাতারখানিয়া: ১ / ২৭৭-২৭৮, হাশিয়াতু তাহতাবি: ১০২-১০৩)

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৩ ঘণ্টা আগে
নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং মুমিনের জন্য শ্রেষ্ঠ ইবাদত। পবিত্র কোরআনে ৮২ বার সালাত কায়েমের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ‘আর তোমরা আমার স্মরণার্থে নামাজ কায়েম করো।’ (সুরা তহা: ১৪)। নামাজের প্রতিটি রুকন সঠিকভাবে পালন করা নামাজ কবুল হওয়ার পূর্বশর্ত। এর মধ্যে ‘রুকু’ অত্যন্ত...
১০ ঘণ্টা আগে
বিয়ে সামাজিক বন্ধন, অনন্য ইবাদত। বিয়ের আকদ বা মূল অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত হলো বিয়ের খুতবা পাঠ করা। বর ও কনের ইজাব-কবুলের (প্রস্তাব ও গ্রহণ) ঠিক আগে আল্লাহর প্রশংসা ও কোরআনের আয়াত-সংবলিত এই খুতবা পাঠের মাধ্যমে একটি নতুন জীবনের বরকতময় সূচনা হয়।
১২ ঘণ্টা আগে
ইতিহাসের অন্যতম বিস্ময়কর ও শিক্ষণীয় ঘটনা হলো আসহাবুল ফিল বা হস্তী বাহিনীর ঘটনা। ৫৭০ খ্রিষ্টাব্দে ইয়েমেনের দাম্ভিক শাসক আবরাহা পবিত্র কাবা শরিফ ধ্বংসের উদ্দেশ্যে এক বিশাল বাহিনী নিয়ে মক্কায় অভিযান চালায়। মানুষের তৈরি বিশাল শক্তির বিরুদ্ধে মহান আল্লাহর কুদরতি শক্তির সেই লড়াইয়ের ইতিহাস আজও মুমিনদের...
১৫ ঘণ্টা আগে