
ইসলামের দৃষ্টিতে পরিচ্ছন্নতা ও পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ইসলাম শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতার ওপর জোর দেয় না, বরং সামাজিক, পরিবেশগত ও আধ্যাত্মিক পরিচ্ছন্নতাকেও সমান গুরুত্ব দেয়।
ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। মহানবী মুহাম্মাদ (সা.) বলেছেন, ‘পবিত্রতা ইমানের অঙ্গ।’ এটি স্পষ্ট করে যে পরিচ্ছন্নতা মুসলমানদের জীবনের একটি অপরিহার্য অংশ। দৈনন্দিন জীবনে অজু, গোসল, মিসওয়াক ইত্যাদির মাধ্যমে শরীর পরিচ্ছন্ন রাখা এবং রাস্তা, নালা ও জনসমাগমস্থল পরিষ্কার রাখা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইমানের শাখা অনেকগুলো। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করাও ইমানের একটি শাখা।’ (সহিহ্ মুসলিম)। এটি প্রমাণ করে যে রাস্তা ও জনসমাগমস্থল পরিচ্ছন্ন রাখা কেবল সামাজিক দায়িত্ব নয় বরং এটি ইমানের প্রকাশ। ইসলাম মানুষকে জীবন ও প্রকৃতির প্রতি যত্নশীল হতে শেখায়। পরিচ্ছন্নতার মাধ্যমে মানুষ শুধু নিজের নয়, অন্যের জীবনও সুস্থ ও নিরাপদ রাখে।
কোরআনে আল্লাহ বলেন, ‘আল্লাহ অবশ্যই তওবাকারী ও পরিচ্ছন্নতাপ্রিয়দের ভালোবাসেন।’ (সুরা বাকারা: ২২২) এটি ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতার গুরুত্বের প্রতি নির্দেশ।
পরিচ্ছন্নতা ইসলামে শুধু স্বাস্থ্য বা সৌন্দর্যের জন্য নয়, বরং এটি মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্বেরও অংশ।

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
৭ ঘণ্টা আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
৭ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৮ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
৮ ঘণ্টা আগে