
দোয়া কুনুত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় আমল। কুনুত শব্দের আভিধানিক অর্থ হলো নীরবতা, বিনয়, ইবাদত বা দাঁড়ানো। পরিভাষায়, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বিশেষ কোনো প্রার্থনা বা মোনাজাত করাকে দোয়া কুনুত বলা হয়। যদিও পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটি রুকনই অত্যন্ত মূল্যবান, তবে বিতর নামাজে দোয়া কুনুতের আমলটি বিশেষ তাৎপর্য বহন করে।
اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগফিরুকা, ওয়ানুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর। ওয়া নাশকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ ওয়ানাত রুকু মাইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানাবুদু ওয়ালাকা নুসল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসআ; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক।
হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই, তোমারই কাছে ক্ষমা চাই, তোমারই প্রতি ইমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদা করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি। আর তোমার আজাব তো কাফেরদের জন্যই নির্ধারিত।
বিতর নামাজ সাধারণত তিন রাকাত হয়ে থাকে। এই নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতিহার পর অন্য একটি সুরা বা আয়াতাংশ মিলাতে হয়। কিরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে তাকবির (আল্লাহু আকবার) বলে হাত পুনরায় কান পর্যন্ত উঠিয়ে বেঁধে নিতে হয় এবং এরপর দোয়া কুনুত পাঠ করতে হয়। দোয়া কুনুত পাঠ শেষ হলে এরপর রুকু ও সিজদার মাধ্যমে নামাজ সম্পন্ন করতে হয়।
দোয়া কুনুত রুকুর আগে না পরে—এ নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও হানাফি মাজহাব ও নির্ভরযোগ্য হাদিসের বর্ণনা অনুযায়ী এটি রুকুর আগেই পাঠ করতে হয়। এ নিয়ে দুটি বর্ণনা নিচে দেওয়া হলো—
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৈশিষ্ট্যমণ্ডিত নামাজ হলো বিতর। বিতর শব্দের অর্থ হলো বিজোড়। এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগপর্যন্ত এই নামাজ আদায়ের সময়। যারা নিয়মিত শেষ রাতে বা তাহাজ্জুদে উঠতে অভ্যস্ত, তাদের জন্য রাতের শেষ ভাগে বিতর পড়া উত্তম। তবে শেষ রাতে জাগার সম্ভাবনা কম থাকলে ঘুমানোর আগেই এশার নামাজের পর তা আদায় করে নেওয়া উচিত।

ঘর হলো মানুষের ক্লান্তি দূর করার ও মানসিক প্রশান্তি লাভের প্রধান আশ্রয়স্থল। নিজের ঘর হোক কিংবা অন্যের; সেখানে প্রবেশের ক্ষেত্রে ইসলামের সুন্দর কিছু নিয়ম রয়েছে। আল্লাহর রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন...
৫ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১০ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১৮ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১৯ ঘণ্টা আগে