শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান জীবনে একবার হজ পালনের মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং নিজেদের পাপ মোচনের সুযোগ পান। হজকে বলা যায়, মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন। হজ অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। প্রিয় নবী (সা.)-এর জবানে হজের অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আমাদের নবী করিম (সা.) বলেন—
১. ‘ইসলাম গ্রহণ অতীতের সব গুনাহ মুছে দেয়। এমনিভাবে হিজরত অতীতের সব গুনাহ মুছে দেয়। আর হজও মানুষের অতীতের সব গুনাহ মুছে দেয়।’ (সহিহ্ মুসলিম)
২. ‘আরাফাতের দিন আল্লাহ তাআলা এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যা অন্য কোনো দিন দেন না। এই দিনে আল্লাহ তাআলা কাছে আসেন এবং আরাফাহর ময়দানে অবস্থানরত হাজিদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, ওরা কী চায়?’ (সহিহ্ মুসলিম)
৩. ‘হজে মাবরুর তথা কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয়।’ (সহিহ্ বুখারি)
৪.‘যে অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থেকে হজ আদায় করে, সে তার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে।’ (সহিহ্ বুখারি)
৫. ‘তোমরা পরপর হজ ও ওমরাহ আদায় করো। কেননা তা দারিদ্র্য ও পাপকে দূর করে দেয়—যেমন দূর করে দেয় কামারের হাঁপর লোহা, সোনা ও রুপার ময়লাকে। আর মাবরুর হজের পুরস্কার জান্নাত ছাড়া অন্য কিছু নয়।’ (সুনানে নাসায়ি)

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানের গণনা সাপেক্ষে আগামী ২৭ মে ২০২৬ বুধবার দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
১৬ ঘণ্টা আগে
পবিত্র হজ ২০২৬-এর প্রস্তুতিকে সামনে রেখে ওমরাহ পালনের নিয়মে সাময়িক পরিবর্তন এনেছে সৌদি আরব কর্তৃপক্ষ। আগামী ১৮ থেকে ৩০ এপ্রিল (১ থেকে ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি) পর্যন্ত মসজিদুল হারামে ওমরাহ পালনের সুযোগ পাবেন কেবল সৌদি আরবের নাগরিকেরা।
১৬ ঘণ্টা আগে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর এবং লা ইলাহা ইল্লাল্লাহ—তাসবিহগুলোর ফজিলত অপরিসীম। নবীজি (সা.) বলেছেন, ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর ওপর সূর্য উদিত হয়েছে, সবকিছু থেকে আমার নিকট অধিক প্রিয়।’ (সহিহ মুসলিম: ২৬৯৫)।
১ দিন আগে