
সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গোপন করায় মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকার পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বুধবার পাঠানো এক বার্তায় কর্মীদের তিনি নিজেই এমনটি বলেন ।
জেফ জুকার বলেন, ‘ইচ্ছা ছিল এখানে আমার দায়িত্বের মেয়াদ ভিন্নভাবে শেষ হবে। এখানে অবাক করার মতো একটি যাত্রা ছিল আমার। প্রতিটি মুহূর্তকে আমি ভালোবেসেছি।’
৫৬ বছর বয়সী জেফ জুকার জানিয়েছেন, তাঁর পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। ২০১৩ সালে তিনি সিএনএনের দায়িত্ব গ্রহণ করেন। এরপর মার্কিন মিডিয়া নির্বাহীদের মধ্যে অন্যতম প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। গেল ৯ বছরে তাঁর দায়িত্বের জন্য সিএনএন কর্তৃপক্ষ তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্পের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন এই গণমাধ্যম ব্যক্তিত্ব।
এক বার্তায় জেফ জুকার বলেন, ‘সিএনএনের একজন সঞ্চালককে নিয়ে তদন্তের অংশ হিসেবে আমার ঘনিষ্ঠতম সহকর্মীর সঙ্গে সম্মতিমূলক সম্পর্ক নিয়ে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। ওই সহকর্মীর সঙ্গে আমি দুই দশকেরও বেশি সময় কাজ করেছি।’ তিনি বলেন, ‘আমি স্বীকার করেছি, সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক গড়ে উঠেছিল, যা শুরু থেকেই জানিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তা পারিনি। এটি আমার ভুল ছিল।’
সিএনএন জানিয়েছে, জেফ জুকারের সঙ্গে সম্পর্ক থাকা ওই নারী সহকর্মী হলেন সংবাদমাধ্যমটির প্রধান বিপণন কর্মকর্তা অ্যালিসন গোলাস্ট। তিনি নেটওয়ার্কটিতে থেকে যাবেন।
অ্যালিসন বলেন, ‘জেফ ও আমি ঘনিষ্ঠ বন্ধু। গত ২০ বছর ধরে আমরা পেশাগত অংশীদার। সম্প্রতি করোনার কারণে আমাদের সম্পর্ক বদলে গেছে।’ তিনি আরও বলেন, ‘সঠিক সময়ে আমাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করতে না পারায় আমি অনুতপ্ত। সিএনএনে আমার কর্মজীবনের জন্য আমি অবিশ্বাস্য গর্ববোধ করছি।’
এর আগে এনবিসিতে কাজ করেছেন জেফ জুকার। সেখানে তিনি এনবিসি ইউনিভার্সাল টেলিভিশন গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, জুকার ও গোলাস্ট উভয়েই তালাকপ্রাপ্ত।

প্রাচীন মিসরের রাজাদের মৃত্যুর পর তাঁদের সেবক, কর্মকর্তা ও কারিগরদেরও হত্যা করে সমাধিস্থ করা হতো—বিতর্কিত এই ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। প্রাচীন কঙ্কালের খুলিতে মৃত্যুর সময়ের কাছাকাছি সময়ে সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর এই ধারণা আরও জোরালো হয়েছে।
২৫ মিনিট আগে
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
১ ঘণ্টা আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
২ ঘণ্টা আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা-সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
২ ঘণ্টা আগে