যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেস্কারকানা শহরে বৃষ্টির সময় আকাশ থেকে মাছ পড়তে দেখা গেছে। গত বুধবারের ওই বৃষ্টিতে শহরটির মানুষ চমকে গিয়েছেন তো বটেই, অনেকে ভয়ও পেয়েছেন প্রকৃতির আজব খেয়াল দেখে। শুধু মাছই নয়, ওই বৃষ্টিতে ছিল ব্যাঙ, কাঁকড়াও। তবে মাছের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
টেস্কারকানা শহরের বহু বাসিন্দা মাছ ও ব্যাঙের বৃষ্টির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। টেস্কারকানা শহরের অফিশিয়াল ফেসবুক পেজেও আজব বৃষ্টির ছবি দিয়ে পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, ২০২১-এ এটাই বাকি ছিল। টেস্কারকানায় আজ মাছবৃষ্টি হল। ভাববেন না যে এটা কোনো কৌতুক।
ওই পোস্টে আরও লেখা হয়, তখনই এমন প্রাণিবৃষ্টি হয়ে থাকে, ঝড়ের সময় জলস্তম্ভ তৈরি হওয়ায় কোনোভাবে ব্যাঙ, কাঁকড়া ও ছোট মাছ ভূপৃষ্ঠের ওপরে উঠে যায়। তারপর বৃষ্টির মতো করেই মাটিতে পড়তে শুরু করে।
টেস্কারকানার অফিশিয়াল ফেসবুক পেজে আরও লেখা হয়, বিষয়টি কম ঘটলেও আজ তা-ই হয়েছে। টেস্কারকানার বিভিন্ন জায়গায় এদিন প্রাণিবৃষ্টিপাত দেখা গিয়েছে। অতএব, সবার ভালোর জন্য বলা হচ্ছে, বিষটিকে নিয়ে হল্লা না করে চুপচাপ ২০২২-এর দিকে এগিয়ে যান আপনারা।
টেস্কারকানার মাছবৃষ্টি নিয়ে মার্কিন পরিবেশবিদেরা চিন্তিত হলেও অনেকে আবার মজা পেয়েছেন। তাঁরা টেস্কারকানার অফিশিয়াল পেজের পোস্টের তলায় মজা করে নানা রকম কমেন্টও করেছেন। একজন লিখেছেন, আমার ইচ্ছে মাঝে মাঝে টাকার বৃষ্টি হোক। এমনটা হতে পারে না?

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে