
বিশ্বের অধিকাংশ দেশেই নিষিদ্ধঘোষিত ক্লাস্টার বোমা ইউক্রেনকে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকেই অপমানিত করেছে। এই বোমা চলমান ইউক্রেন সংকট সমাধানে তেমন কোনো ভূমিকাই রাখবে না। এমনটাই দাবি করেছেন টেসলা এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার ইলন মাস্ক টুইটারে লেখেন, ‘ইউক্রেনে পাঠানোর মতো স্বাভাবিক গোলাবারুদ ফুরিয়ে গেছে। তাই এখন আমরা সেখানে গুচ্ছবোমার মতো অস্ত্র পাঠাচ্ছি। কিন্তু এর অর্থ হলো, সেখানে (ইউক্রেনে) পরিস্থিতির কোনো পরিবর্তন না আনতে পেরে নিজেদের (যুক্তরাষ্ট্রকে) অপমানিত করা।’
এ সময় মাস্ক ইউক্রেনে বাইডেন প্রশাসনের গুচ্ছবোমা পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতাকারী আইনপ্রণেতাদের ধন্যবাদ জানান। মাস্ক লেখেন, ‘যুক্তরাষ্ট্রকে অপমানিত হওয়ার হাত থেকে রক্ষার চেষ্টা করায় আপনাদের ধন্যবাদ।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভসের ৯৮ জন রিপাবলিকান সদস্য এবং ৪৯ জন ডেমোক্র্যাট সদস্য ইউক্রেনে গুচ্ছবোমা পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন।
চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে গুচ্ছবোমা পাঠানোর বিষয়টির অনুমোদন দেন। জার্মানি, যুক্তরাজ্য, কানাডাসহ যুক্তরাষ্ট্রের একাধিক মিত্রদেশ বিষয়টির বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্র সেই চাপ উপেক্ষা করে ইউক্রেনে এরই মধ্যে গুচ্ছবোমা পাঠিয়ে দিয়েছে। বাইডেন তাঁর সিদ্ধান্তের সপক্ষে যুক্তি টেনে বলেছেন, যেহেতু ইউক্রেন গোলাবারুদ সংকটে রয়েছে, তাই অস্থায়ী সমাধান হিসেবে গুচ্ছবোমা পাঠানোর বিষয়টি মন্দ নয়।
বিশ্বের শতাধিক দেশে গুচ্ছবোমা নিষিদ্ধ রয়েছে। কারণ, যখন বোমাটি বিস্ফোরিত হয়, তখন অসংখ্য ছোট ছোট বোমা চারদিকে ছড়িয়ে পড়ে। পড়েই যে সব বোমা বিস্ফোরিত হয় তা নয়, বরং অনেক বোমাই অবিস্ফোরিত রয়ে যায়, যা পরে সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি তৈরি করে।
রুশ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সংঘাতের ফলাফলকে পরিবর্তন করবে না; বরং এটি প্রকৃতপক্ষে ইউক্রেনকে মাইন ক্ষেত্র করে তুলবে। এর ফলে নারী, শিশুসহ যেসব সাধারণ মানুষের মৃত্যু হবে, ওয়াশিংটন তার জন্য দায়ী থাকবে।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে