একুশ বছর আগে আমেরিকায় চারটি যাত্রীবাহী জেট বিমান ছিনতাই করে সেগুলো দিয়ে হামলা চালানো হয় নিউইয়র্কের দুটি আকাশচুম্বী ভবনে, যে ঘটনায় নিহত হয় কয়েক হাজার মানুষ। এই হামলা ছিল শতাব্দীর সবচেয়ে ভয়াবহ হামলার একটি। শুধু আমেরিকানদের জন্যই নয়, গোটা বিশ্ব চমকে গিয়েছিল ঘটনার ভয়াবহতায়।
দিনটি ছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। ওই হামলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা। হামলার শিকার হয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রাণ হারায় প্রায় তিন হাজার মানুষ।
৯/১১ নামে পরিচিতি পাওয়া ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ শামিল হয় পশ্চিমা বিশ্ব। ওই হামলার জন্য জঙ্গি সংগঠন আল কায়েদাকে দায়ী করে দলটির নেতা ওসামা বিন লাদেনের ঘাঁটি আফগানিস্তানে হামলা চালায় ওয়াশিংটন। ক্ষমতাচ্যুত করা হয় লাদেনের মিত্র তৎকালীন তালেবান সরকারকে। ১১ সেপ্টেম্বরের হামলার দুই দশকের মাথায় গত বছর আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্রের সেনারা। ফের কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।
৯/১১ হামলার ২১তম বার্ষিকী উপলক্ষে স্থানীয় সময় রোববার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেদিনের ঘটনায় নিহতদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।
ফার্স্ট লেডি জিল বাইডেন পেনসিলভানিয়ার শ্যাংকসভিলে ফ্লাইট ৯৩ ন্যাশনাল মেমোরিয়াল অবজারভেন্সে ৯/১১-এর অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডগলাস এমহফ নিউইয়র্ক সিটিতে জাতীয় স্মৃতিসৌধে একটি স্মরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
দিবসের কর্মসূচি শুরু হবে স্থানীয় সময় রোববার সকালে মেমোরিয়াল প্লাজা নামে পরিচিত নিউইয়র্কের ৯/১১ মিউজিয়াম অ্যান্ড মেমোরিয়াল থেকে। সেখানে নিহতদের স্মরণে থাকবে বিভিন্ন আয়োজন।

ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল-জুড়ে প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে শিয়া হুতি বিদ্রোহীরা। ইরানপন্থী হুতি বাহিনীর যোদ্ধারা গতকাল শুক্রবার বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। লোহিত সাগরের বন্দরগুলো থেকে সংকীর্ণ এ প্রণালী দিয়েই সৌদি আরবের জ্বালানি রপ্তানি করা হয়ে থাকে।
৩৭ মিনিট আগে
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে তখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হেনেছে দুটি ছিনতাই করা বিমান। আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন শত শত মানুষ।
২ ঘণ্টা আগে
আন্তরাষ্ট্র সাইবার জালিয়াতি মোকাবিলায় চীনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক জোটের যাত্রা শুরু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় লিয়ানইউনকাং শহরে আয়োজিত উদ্বোধনী সম্মেলনে ৪৬টি প্রতিষ্ঠাতা দেশ, ৩৪টি পর্যবেক্ষক দেশ, জাতিসংঘ, ইন্টারপোলসহ চারটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে জড়ো হচ্ছেন বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্মেলনের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারতের
৫ ঘণ্টা আগে