
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যের প্রবণতা বেড়ে গেছে। ‘শরীর আমার, পছন্দ আমার’—নারীর প্রজনন ও পোশাকের স্বাধীনতার জন্য এই স্লোগান গোটা বিশ্বে বেশ জনপ্রিয়। কিন্তু ট্রাম্পের জয়ের পর স্লোগানটি উল্টো ব্যবহার হচ্ছে। বিশেষত ট্রাম্প ভক্তদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রতি বিদ্বেষমূলক (যৌন এবং অপমানজনক) মন্তব্য ছড়াতে একাজ করছেন। তাঁরা বলছেন, ‘শরীর তোমার, পছন্দ আমার’।
যুক্তরাজ্যভিত্তিক রাজনীতি বিষয়ক থিংকট্যাংক বা গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের (আইএসডি) একটি গবেষণা বলছে, ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ট্রাম্প জয়ী হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নারীদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষত টিকটকে এই প্রবণতা সবচেয়ে বেশি’।
‘শরীর তোমার, পছন্দ আমার’, ‘তোমার জায়গা রান্নাঘরে, ‘১৯ তম সংশোধনী বাতিল চাই’—এই স্লোগানগুলো ব্যবহার করে টিকটকে নারীদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কমলা হেরে যাওয়ার পরে এই প্রবণতা এতটাই বেড়েছে—এটাকে নারীদের প্রতি হুমকিতে পরিণত হয়েছে।
সম্প্রতি নিক ফুয়েন্ট নামে এক শ্বেতাঙ্গ আন্দোলনকারীর এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্ট বেশ সমালোচিত হয়। তিনি লিখেছিলেন, ‘শরীর তোমার, পছন্দ আমার, চিরতরে।’ তাঁর এই পোস্ট ৯ কোটি বার দেখা হয় এবং ৩৫ হাজারের বেশি রিপোস্ট হয়।
আইএসডি বলছে, ৭ ও ৮ নভেম্বর দুই দিনে নারীদের প্রতি বিদ্বেষমূলক (যৌন এবং অপমানজনক) মন্তব্যের প্রবণতা আগের চেয়ে ৪৬০০ শতাংশ বেড়ে গেছে। টিকটক ব্যবহারকারী নারীরাও এই সব বিষয়ে অভিযোগ করছেন আগের চেয়ে বেশি।
ট্রাম্পের জয়ের পরে স্লোগানটিই নারীদের আক্রমণের ব্যবহার করা হলেও তাঁর ক্ষেত্রে নারীদের প্রতি আক্রমণের বিষয়টি নতুন নয়। এর আগে ট্রাম্প নিজে নারীদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করে বেশ সমালোচিত হন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমনও বলেছেন, ‘নারীরা চান বা না চান— তিনি তাঁদের সুরক্ষার করেই ছাড়বেন’।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে