
হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে গতকাল বৃহস্পতিবার কারিন জ্যঁ পিয়েরের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জ্যঁ পিয়ের হতে যাচ্ছেন হোয়াইট হাউসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি। আজ শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, ৪৪ বছর বয়সী কারিন জ্যঁ পিয়ের বাইডেন প্রশাসনের প্রধান ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী সপ্তাহ থেকে তিনি বর্তমান প্রেস সেক্রেটারি জেন সাকির স্থলাভিষিক্ত হবেন।
হোয়াইট হাউস ত্যাগ করার পর জেন সাকি এমএসএনবিসি কেব্ল নিউজে চাকরিতে প্রবেশ করবেন বলে জানা গেছে। এক টুইটার বার্তায় জেন সাকি তাঁর উত্তরসূরি হতে যাওয়া কারিনকে নৈতিক বোধসম্পন্ন গুরুত্বপূর্ণ নারী হিসেবে উল্লেখ করেছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিরা সাধারণত সাংবাদিকদের সামনে প্রেসিডেন্ট প্রশাসনের দৈনিক সংবাদ তুলে ধরেন। তাঁকে মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র হিসেবে বিবেচনা করা হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা পৃথিবীর সাংবাদিক ও গণমাধ্যমের সামনে প্রেস ব্রিফিং করে থাকেন।
এমন গুরুত্বপূর্ণ একটি পদে প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নিয়োগ পেতে যাচ্ছেন, যিনি ঘোষিত সমকামী হিসেবে বেশ পরিচিত।
কারিন জ্যঁ পিয়ের এমএসএনবিসির একজন বিশ্লেষক। গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। কারিনের জন্ম ফ্রান্সের ক্যারিবিয়ান দ্বীপে। কিন্তু বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিচালক ছিলেন।
হোয়াইট হাউসের প্রেস কর্মীদের দলে যোগ দেওয়ার আগে কারিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে