
কেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
স্পেনের লা ভ্যাঙ্গুয়ার্দিয়া পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে লোপেজ বলেন, ‘সচেতন বা অচেতনভাবে—মানুষ সব সময় কিছু না কিছু প্রকাশ করছে। চোখের পলক, ভঙ্গি, দৃষ্টিভঙ্গি—সবকিছুই কোনো না কোনো অর্থ বহন করে।’
তিনি আরও বলেন, ‘যখন কেউ খুব নির্ভার বা অস্বাভাবিকভাবে কঠিন হয়ে দাঁড়িয়ে থাকে, তখন সাধারণত বোঝা যায়, তার মনে ভয় কাজ করছে বা কিছু লুকাচ্ছে। তখনই পরিস্থিতিকে একটু নাড়িয়ে দেওয়ার প্রয়োজন হয়, যাতে অবচেতন প্রতিক্রিয়া বেরিয়ে আসে।’
এই সব প্রতিক্রিয়ার মধ্যে পড়ে মুখ লাল হয়ে যাওয়া, চোখের মণি বড় হয়ে যাওয়া, নাক ফুলে ওঠা ইত্যাদি। কারণ, এই আচরণগুলো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। এগুলো মানুষের আবেগ বা মনের অবস্থা প্রকাশ করে, যা মুখের কথার সঙ্গে না-ও মিলতে পারে।
কিন্তু লোপেজের মতে, কেউ যখন মিথ্যা বলতে যায়, তখন তিনি শরীরের ভাষা নিয়ন্ত্রণ করতে চান। বিশেষ করে, তাঁরা দাঁড়ানোর ভঙ্গি, মুখাবয়ব বা হাতের অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণ করেন, কিন্তু পায়ের কথা ভাবেন না। অথচ পায়ের ভঙ্গিমাই অনেক সময় মানুষের অন্তর্গত সত্য প্রকাশ করে ফেলে।
লোপেজ বলেন, ‘যদি আমি আপনার সামনে দাঁড়াই, কিন্তু আমার পা দরজার দিকে থাকে, তাহলে বোঝা যাবে, আমি যেতে চাই—হোক তা ভয়, তাড়াহুড়া বা অনাগ্রহের কারণে। কারণ, যেটাই হোক, উদ্দেশ্য পরিষ্কার।’
তবে তিনি সতর্ক করেছেন, মানুষ ইচ্ছাকৃতভাবেও শরীরের ভাষা নকল করতে পারে, যাতে অন্যদের মনে হয়, সে যা বলছে বা করছে, তা-ই তার সত্যিকারের অনুভূতি। তিনি বলেন, ‘যদি আমি চাই, আপনি আমাকে পছন্দ করুন, তাহলে আমি এমন অঙ্গভঙ্গি করব, যাতে মনে হয়, আমি আপনাকে পছন্দ করি। এতে আপনার মস্তিষ্কও আমাকে পছন্দ করতে শুরু করবে।’

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। গত ৬ অক্টোবর বাংলাদেশের বামপন্থী দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন নেহা। ভিডিওবার্তায়
২৯ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগের পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৪১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
২ ঘণ্টা আগে
অবশেষে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত করা হলো চীন ও উত্তর কোরিয়াকে যুক্ত করা বহুল প্রতীক্ষিত সড়ক সেতু ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে সেতুটি
২ ঘণ্টা আগে