
গোসল ও গৃহস্থালির কাজে পানির অপচয় রোধে যুক্তরাষ্ট্রে যে সীমারেখা ছিল, তা বাতিল করে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওবামা ও বাইডেন প্রশাসন গোসলের সময় পানির ব্যবহারের যে সীমা বেঁধে দিয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প।
নির্বাহী আদেশ জারির পর ট্রাম্প বলেন, ‘আমার ক্ষেত্রে আমি সুন্দরভাবে গোসল করতে চাই। আমার দারুণ চুলগুলোর যত্ন নিতে চাই। কিন্তু চুল ভেজার জন্য আমাকে পানির নিচে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। পানি পড়ে ফোঁটায় ফোঁটায়। এটা হাস্যকর।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘হাত ধুতে স্বাভাবিক যে সময় লাগার কথা, তার চেয়ে যদি পাঁচ গুণ বেশি সময় লাগে, তাহলে আপনি কীভাবে কী করবেন? পানি একই আছে এবং আমরা এটি জনগণের জন্য উন্মুক্ত করছি, যেন তারা বাঁচতে পারে।’
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আরও দারুণভাবে গোসলের সুযোগ তৈরি করে দিলেন ট্রাম্প। গৃহস্থালির একটি প্রয়োজনীয় অধিকারকে এত দিন আমলাতান্ত্রিক দুঃস্বপ্নে পরিণত করে রেখেছিলেন বারাক ওবামা ও জো বাইডেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গৃহস্থালি কাজে পানির অপচয় রোধে পানির সীমারেখা নির্ধারণ করে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। ওই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাসাবাড়ির পাইপলাইনে পানির প্রবাহের গতিতে সীমারেখা টানা হয়েছিল।
২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি প্রেসিডেন্ট ওবামার পানিপ্রবাহের গতিসীমাসংক্রান্ত আদেশ বাতিল করেন। কিন্তু পরে ২০২০ সালে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওবামার সেই আদেশ পুনর্বহাল করেন। এখন ট্রাম্প ক্ষমতায় এসে আবার সেই আদেশ বাতিল করলেন।

ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সময় শেষ হয়ে আসছে। তাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এখন প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান!’
২ ঘণ্টা আগে
স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পারমাণবিক বিকিরণের (রেডিওলজিক্যাল সেফটি) কোনো ঝুঁকি তৈরি হয়নি। আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, জেনারেটরের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিদ্যুৎ কেন্দ্রের সমস্ত ইউনিট বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিকভাবে সচল রয়েছে।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতা মধ্যপ্রাচ্যের জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থাকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের ফলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে তেল পরিবহন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ রোববার সন্ধ্যায় দেশটির তুমাইর ও সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে এই চাঁদ দেখা যায়। ফলে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।
৪ ঘণ্টা আগে