
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ২৫ হাজারের বেশি নারী ও শিশুকে হত্যা করেছে ইসরায়েল। গত ৭ অক্টোবর অঞ্চলটিতে ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই এই পরিমাণ শিশু ও নারী নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এ তথ্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু ও নারীর সংখ্যা নিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে লয়েড অস্টিন জানান, ‘সংখ্যাটা ২৫ হাজার ছাড়িয়েছে।’
গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়। এ ছাড়া সেদিন ইসরায়েল থেকে ২৪০ জনকে জিম্মি করে আনেন হামাস সদস্যরা। প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। সেই হামলা এখনো চলছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত ৩০ হাজার ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭০ হাজার ৪৫৭ জন। নিহতদের মধ্যে ১৩ হাজার ২৩০ জনই শিশু। নারীর সংখ্যা ৮ হাজার ৮৬০। এ ছাড়া ৩৪০ জন চিকিৎসাকর্মী ও ১৩২ জন সাংবাদিকও আছেন নিহতের তালিকায়।
এদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার একটি ত্রাণ বিতরণ পয়েন্টে লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ বৃহস্পতিবার ওই ত্রাণকেন্দ্রে ইসরায়েলি সৈন্যদের নির্বিচার গুলিতে অন্তত ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও সাত শতাধিক ফিলিস্তিনি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি একাধিক সূত্রও ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের ভিড়ে সৈন্যরা গুলি চালিয়েছে বলে নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভোরের দিকে উত্তর গাজার ওই ত্রাণকেন্দ্রে উপস্থিত ফিলিস্তিনিরা ‘হুমকি তৈরি করেছে’ ধারণা থেকে সৈন্যরা গুলি চালিয়েছে।
গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর এই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি সৈন্যদের গুলিতে কমপক্ষে ১১২ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৬০ জন আহত হয়েছে।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে