যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সাবেক রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতা মিলে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন, যার নাম ‘ফরোয়ার্ড’। স্থানীয় সময় বুধবার তাঁরা এ ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন এই দল যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থার বাইরে একটি তৃতীয় শক্তি হয়ে উঠবে বলে অনেকে আশা করছেন।
নতুন দলটির সহসভাপতি হবেন সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী অ্যান্ড্রু ইয়াং এবং নিউ জার্সির প্রাক্তন রিপাবলিকান গভর্নর ক্রিস্টিন টড হুইটম্যান। তাঁরা আশা করছেন, নতুন রাজনৈতিক দলটি মার্কিন রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের বিকল্প হয়ে উঠবে।
দলটির পক্ষে জনসমর্থন আদায় করার জন্য এই শরতে দলটির নেতারা যুক্তরাষ্ট্রের ২৪টি শহরে ধারাবাহিকভাবে নানা আয়োজন করবেন। আগামী ২৪ সেপ্টেম্বরে তাঁরা হিউস্টন শহরে আনুষ্ঠানিকভাবে দলটির উদ্বোধন করবেন। দলটি আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের কোনো একটি বড় শহরে জাতীয় সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করছে।
রয়টার্স জানিয়েছে, গত কয়েক বছরে আত্মপ্রকাশ করা তিনটি রাজনৈতিক দল একীভূত হয়ে নতুন দলটি গঠিত হচ্ছে। দলটির নেতারা গত বছরে গ্যালাপ পরিচালিত একটি জরিপের উদ্ধৃতি দিয়ে বলেছেন, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন, রাজনীতিতে তৃতীয় শক্তির প্রয়োজন।
গত বছর রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশ ও ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রশাসনের সাবেক কর্মকর্তারা ‘রিনিউ আমেরিকা’ নামে আন্দোলন শুরু করেছিলেন। নতুন পার্টি ‘ফরোয়ার্ড’ আত্মপ্রকাশের সঙ্গে এ আন্দোলন জড়িত।
ফরোয়ার্ড পার্টির প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু ইয়াং ২০২১ সালে ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাস বলছে, তৃতীয় দল কখনোই মার্কিন দ্বিদলীয় ব্যবস্থায় খুব একটা হেরফের ঘটাতে পারেনি। মাঝে মাঝে তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে পারে। বিশ্লেষকেরা বলছেন, গ্রিন পার্টির রালফ নাদের ২০০০ সালে জর্জ ডব্লিউ বুশকে জয়ী করতে আল গোরের ভোট কাটতে সক্ষম হয়েছিলেন।
নতুন দল ফরোয়ার্ড পার্টি মার্কিন রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করতে পারবে, সে ব্যাপারে বিশ্লেষকেরা সন্দিহান।

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর পাঁচ কর্মীকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত আইনে সাজা দেওয়া হবে না বলে রায় দিয়েছেন একজন বিচারক। বার্কলেজ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত ওই পাঁচ কর্মী এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন।
৩ ঘণ্টা আগে
ইউরোপের আরও একটি দেশ পর্তুগাল প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির নতুন আইনে বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন যেকোনো ধরনের আবরণ নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এগুলো ব্যক্তির পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে।
৪ ঘণ্টা আগে
দীর্ঘ দুই মাস ধোঁয়াশা আর রুক্ষতার মাঝে বন্দী থাকার পর অবশেষে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নামল যুক্তরাজ্যের সারে কাউন্টির উইসলি গ্রামে। স্থানীয়দের ভাষ্যমতে, টানা ৬২ দিন এক ফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি উইসলিতে।
৫ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত অগ্রগতি না পাওয়ায় এবার রাশিয়ার মধ্যযুগীয় ইতিহাসের দিকে তাকালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনাদের মনোবল চাঙা করতে চতুর্দশ শতকের বিখ্যাত সামরিক নেতা গ্র্যান্ড প্রিন্স দিমিত্রি দনস্কয়ের দেহাবশেষ যুদ্ধরত সেনাদের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সমর্থন দিয়েছেন তিন
৬ ঘণ্টা আগে