
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নির্বিচারে বোমা হামলা চালানোর কারণে বিশ্বজুড়ে সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নির্বাচনী তহবিল সংগ্রহকালে একটি অনুষ্ঠানে দাতাদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জো বাইডেন বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে, কিন্তু এই মুহূর্তে তা যুক্তরাষ্ট্রের চেয়েও আরও বেশি দেশের সমর্থন কামনা করে। দেশটির মিত্র হিসেবে ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে এমনকি বিশ্বের বেশির ভাগ অংশই দেশটির সঙ্গে রয়েছে। কিন্তু নির্বিচারে বোমা হামলার মাধ্যমে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।’
এ সময় বাইডেন ইসরায়েলের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করে আরও বলেন, ‘হামাসকে দেখে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কারও কোনো দ্বিমত বা প্রশ্ন নেই এবং এমনটা করার সব ধরনের অধিকার ইসরায়েলের রয়েছে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে গাজায় স্থল অভিযান চালিয়ে হামাসকে ধ্বংস করে জিম্মিদের উদ্ধারের ক্ষেত্রে সব ধরনে সহযোগিতা পাচ্ছে। বিবৃতিতে নেতানিয়াহু আরও উল্লেখ করেন, ওয়াশিংটন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সব চাপ থেকে ইসরায়েলকে রক্ষা করছে।
গত সোমবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত ইহুদির উৎসব হানুক্কার অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাইডেন আবারও নিজেকে জায়োনিস্ট বলে দাবি করে বলেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হামাসকে শেষ করতে না পারছে, ততক্ষণ সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
বাইডেন বলেন, ‘ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হামাসকে শেষ করতে না পারছে, ততক্ষণ সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে আমাদের এ বিষয়ে সতর্ক হতে হবে।’ এ সময় তিনি ইসরায়েলকেও এ বিষয়ে সতর্ক হতে হবে উল্লেখ করে বলেন, ‘তাদেরও এ বিষয়ে সতর্ক হতে হবে। বিশ্ব জনমত যেকোনো সময় বদলে যেতে পারে, কিন্তু আমরা তা হতে পারি না।’
এ সময় অনুষ্ঠানে বাইডেন ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন ব্যক্ত করে বলেন, ‘আমি গত ৭ অক্টোবরের পরও যেমন বলেছি, আবারও বলছি—ইহুদি জনগোষ্ঠী, রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নিরাপত্তা এবং স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে এর টিকে থাকার প্রতি আমার যে সমর্থন তা অনড়।’ এ সময় তিনি ঘোষণা দেন, ‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব না থাকলে বিশ্বের কোনো ইহুদিই নিরাপদ থাকবে না।’

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে