ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে গাজায় যুদ্ধ পরিচালনা করছেন তাতে তাঁর ওপর বিরক্ত হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওস বিষয়টি জানিয়েছে। তিক্ততার বিষয়টি এমন একপর্যায়ে গড়িয়েছে যে, বাইডেন বিগত ২০ দিনেরও বেশি সময় ধরে নেতানিয়াহুর সঙ্গে কোনো কথা বলেননি।
বিষয়টির সঙ্গে পরিচিত বাইডেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বাইডেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা নেতানিয়াহু এবং তাঁর প্রশাসনের ওপর বিরক্ত হয়ে উঠছেন। বিশেষ করে, গাজায় যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়ে নেতানিয়াহু বাইডেন প্রশাসনের অনুরোধ উপেক্ষা করায় এই বিরক্তির উদ্রেক হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা একপ্রকার স্থবির হয়ে আছি। আমাদের প্রেসিডেন্টের ধৈর্য ক্রমেই ফুরিয়ে যাচ্ছে।’ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক্সিওস আরও জানিয়েছে, ২০ দিন ধরে বাইডেন নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের কথাই বলেননি। সর্বশেষ তাঁরা ডিসেম্বরের ২৩ তারিখে কথা বলেছিলেন।
অপর এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, ‘আমাদের এখানে ব্যাপক বিরক্তি দেখা দিয়েছে।’ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনুরোধ করেছিল, দেশটি ফিলিস্তিনিদের যে রাজস্ব অর্থ আটকে রেখেছে সেগুলো ছেড়ে দিতে। পাশাপাশি গাজায় ব্যাপক ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিতেও অনুরোধ করেছিল হোয়াইট হাউস। কিন্তু নেতানিয়াহু সরকার এসব অনুরোধ রাখেনি।
এর বাইরে, বিদ্যমান ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আরও শক্তিশালী করে নতুন করে গঠন করার যে পরিকল্পনা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল তাও প্রত্যাখ্যান করেছে। মূলত এসব কারণেই নেতানিয়াহুর ওপর মার্কিনিদের বিরক্তি বাড়ছে।
ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সিনেটর ক্রিস ভ্যান হোলেন এক্সিওসকে বলেছেন, তিনি গাজা সংঘাতের ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে, প্রতিটি পদে পদে নেতানিয়াহু বাইডেনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘নেতানিয়াহুর জোট সরকার বারবার সাহায্যের আবেদন করছে আবার তারাই আমাদের মুখে চপেটাঘাত করছে।’

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে