
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ধরে নিয়ে যাওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে। ধরে নিয়ে যাওয়ার পর নিউইয়র্কে মাদক নিয়ন্ত্রক সংস্থা ডিইএর কার্যালয়ে নেওয়া হয় তাঁকে। মার্কিন বাহিনী প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সেখানে কর্মকর্তাদের উদ্দেশে ‘গুড নাইট’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ বলছেন মাদুরো।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, এক নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা বা ডিইএর সদর দপ্তরের ভেতরে নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা।
স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বিশেষ বাহিনীর এক আকস্মিক অভিযানে মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস বন্দী হন। জানা গেছে, ভোরের আলো ফোটার আগে যখন এই অভিযান চালানো হয়, তখন তাঁরা কারাকাসের অত্যন্ত সুরক্ষিত ফোর্ট টিউনা সামরিক কম্পাউন্ডের ভেতরে নিজেদের বাসভবনে ঘুমাচ্ছিলেন।
হোয়াইট হাউসের অফিশিয়াল র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট র্যাপিড রেসপন্স-৪৭ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে লোয়ার ম্যানহাটানের ডিইএ অফিসে মাদুরোকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ৬৩ বছর বয়সী এই নেতার হাতে হাতকড়া, পরনে কালো হুডি। ডিইএ এনওয়াইডি—লেখা নীল কার্পেট বিছানো একটি করিডর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। ঘরের ভেতর থাকা কর্মকর্তাদের উদ্দেশে তাঁকে ‘গুড নাইট’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ বলতেও শোনা যায়।
অন্য এক ভিডিওতে মাদুরোকে আমেরিকার মাটিতে নামতে দেখা যায়। শনিবার সন্ধ্যায় প্রথমে তাঁকে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে পরে পাঠানো হয় নিউইয়র্ক সিটিতে। মাদুরো এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ‘নারকো-টেররিজম’ বা মাদক সন্ত্রাস, যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচার এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
ডিইএ অফিস থেকে মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এটি একটি ফেডারেল কারাগার। উল্লেখ্য, গত বছর বিচারের সময় র্যাপার শন ‘ডিডি’ কম্বসকেও এই একই জেলে রাখা হয়েছিল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিষয়টি বয়স নিয়ে নয়, বিষয়টি হলো কতটা পথ পেরিয়েছেন তা নিয়ে।’ রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ যখন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সমাপ্তি নিয়ে আলোচনা করছেন, তখন এই ক্ষুরধার রাজনীতিক পাল্টা জানিয়েছেন, তাঁর ভেতরে...
২ ঘণ্টা আগে
মার্কিন সামরিক নেতৃত্ব কিউবার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছেন। এর মধ্যে কয়েক হাজার মার্কিন সেনাকে নিয়ে বিমান হামলার পরিকল্পনাও। স্থানীয় সময় গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ৩০ বছর বা তার বেশি বয়সী সক্রিয় ও রিজার্ভ সেনাসদস্যদের জন্য টেস্টোস্টেরন ঘাটতির বাধ্যতামূলক স্ক্রিনিং চালু করেছে পেন্টাগন। কম মাত্রা পাওয়া গেলে স্বেচ্ছাসেবী হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির সুযোগ দেওয়া হবে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।
৩ ঘণ্টা আগে
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের পক্ষে ১০০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য ভোট দিয়েছেন। সংশোধনীটি শেষ পর্যন্ত পাস হয়নি, তবে এই ভোট ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরায়েল ইস্যুতে ক্রমবর্ধমান বিভক্তিকে...
৪ ঘণ্টা আগে