বাংলাদেশে রপ্তানির জন্য ১ লাখ টন চাল ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করেছে ‘ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান’ (টিসিপি)। সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে এসেছে। টিসিপির এই উদ্যোগকে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক উষ্ণতা ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
এই বিষয়ে সোমবার পাকিস্তানের পত্রিকা ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে—২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতা বাড়তে শুরু করেছে। এর মধ্যেই নতুন করে সরকারি পর্যায়ে এই ধরনের বাণিজ্যিক প্রক্রিয়া সামনে এসেছে।
গত ২০ নভেম্বর জারি করা টিসিপি–এর টেন্ডার নথি পর্যালোচনা করেছে ডন। নথি অনুযায়ী, দরপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর সকাল ১১টা ৩০ মিনিট। দরপত্রে উল্লেখ করা হয়েছে—করাচি বন্দর হয়ে বাংলাদেশে রপ্তানির জন্য ১ লাখ টন লং-গ্রেইন সাদা চাল (ইরি-৬) ক্রয়ে আগ্রহী প্রতিষ্ঠান, অংশীদারত্বভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা বা একক মালিকানাধীন ব্যবসায়ীদের কাছ থেকে পৃথক সিলযুক্ত প্রস্তাব চাওয়া হচ্ছে।
দরদাতাদের প্রস্তাবিত মূল্য জমা দেওয়ার পর তা ২১ কার্যদিবস পর্যন্ত বৈধ রাখতে হবে। চুক্তি স্বাক্ষরের সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে চাল পাঠানোর উপযোগী হতে হবে। একেকটি বিডের পরিমাণ ন্যূনতম ২৫ হাজার টন হতে হবে এবং ২৫ হাজার টনের গুণিতকে জমা দেওয়া যাবে। সর্বোচ্চ বিড ১ লাখ টন পর্যন্ত হতে পারবে, যার পরিমাণে কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।
টেন্ডার অনুযায়ী, চাল অবশ্যই পাকিস্তানের সর্বশেষ মৌসুমের উৎপাদিত হতে হবে এবং মানুষের খাদ্য উপযোগী, দুর্গন্ধহীন, ছত্রাক ও বিষাক্ত আগাছাবীজ বা পোকামাকড়মুক্ত থাকতে হবে।
এই বিষয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এই টেন্ডারকে অনেক ব্যবসায়ী পাকিস্তানি চালকে বাংলাদেশি আমদানি বাজারে নতুনভাবে প্রবেশ করানোর কৌশল হিসেবে দেখছেন। বাজার–বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশ যে চাল ক্রয় করছে, তার একটি অংশ ভারতীয় উৎস থেকে আসবে—এমন প্রত্যাশাও রয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে বাজারদর স্বাভাবিক রাখতে বাংলাদেশ সরকার বারবার চাল আমদানির সিদ্ধান্ত নিচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও বাংলাদেশ সরাসরি সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে ৫০ হাজার টন চাল বাণিজ্য করে। গত মাসে অনুষ্ঠিত নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে পাকিস্তান বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহার করে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বাণিজ্যের সুযোগ দেওয়ার প্রস্তাবও দেয়।

সিরিয়ার ভিন্নমতাবলম্বী মাহমুদ ঈসা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা আতিফ নাজিবের হাতে তিনি ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন। নাজিবকে ২০১১ সালে দারায় শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে কঠোর ভূমিকার জন্য মঙ্গলবার দামেস্কের একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।
১১ মিনিট আগে
রাশিয়া ও ইউরোপের মধ্যে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে। রুশ ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহন থেকে থেকে জব্দ করা তেল ও পণ্য বিক্রির ইউরোপীয় পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দ করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২৪ মিনিট আগে
সৌদি আরব গত সপ্তাহে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে। যদিও আঙ্কারা চেয়েছিল কায়রোকেও এই চুক্তির অংশ করা হোক। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন আলোচনার সঙ্গে সরাসরি পরিচিত...
৩২ মিনিট আগে
জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে তামাক ও নিকোটিনজাত পণ্যের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের কর্ণাটক সরকার। রাজ্যজুড়ে গুটখা, পান মসলা ও তামাক-নিকোটিনযুক্ত অন্যান্য নিষিদ্ধ পণ্যের বিক্রি ও বিতরণ এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এসব পণ্য সেবনের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
১ ঘণ্টা আগে