
বিখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ‘প্রহসনে পরিণত হতে পারে পাকিস্তানের নির্বাচন, সতর্ক করলেন ইমরান’ শীর্ষক নিবন্ধ ছাপিয়েছিল। চলতি বছরের জানুয়ারির চার তারিখে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম দিয়ে নিবন্ধটি ছাপা হয়। কিন্তু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দাবি করেছেন, এই নিবন্ধ তিনি লিখেননি। ইকোনমিস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এটি লিখে তাঁর নামে চালিয়ে দিয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল আদিয়ালা কারাগারে তাঁর বিরুদ্ধে চলমান দুটি মামলার বিচারকাজ চলার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান এই দাবি করেন। তিনি বলেন, ইকোনমিস্ট তাঁর নাম দিয়ে যে নিবন্ধ ছাপিয়েছে তা ‘এআই জেনারেটেড’ অর্থাৎ সেটি এআই ব্যবহার করে লেখা হয়েছে।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের বিরুদ্ধে ১৯০ মিলিয়ন ইউরো দুর্নীতি মামলা ও তোশাখানা মামলার বিচার কার্যক্রম চলছে। সেই দুই মামলার শুনানি ছিল গতকাল সোমবার। সেখানে আদালতের অনুমতি সাপেক্ষে ইমরান খান সাংবাদিকদের বলেন, নিবন্ধটি তিনি নিজে লিখেননি। তবে তিনি কিছু বিষয় নির্দেশ করেছিলেন, সেগুলোর ওপর ভিত্তি করে নিবন্ধটি এআই ব্যবহার করে সম্পূর্ণ করা হয়েছে।
ওই নিবন্ধে ইমরান অথবা ইমরান খানের নামে প্রকাশিত ওই নিবন্ধে বলা হয়, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না সে বিষয়ে সন্দিহান ইমরান খান। এমনকি নির্বাচন যদি অনুষ্ঠিত হয়ও তবে সেই নির্বাচনে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় তা স্রেফ ‘এক বিপর্যয় ও প্রহসনে’ পরিণত হবে।
দ্য ইকোনমিস্টে প্রকাশিত নিবন্ধটি ইমরান খান যেভাবে লিখে থাকেন অনেকটা সেই ঢঙেই লেখা হয়েছে। তবে তারপরও নিবন্ধটি প্রকাশিত হওয়ার পর থেকেই অনেক বিশ্লেষকই সন্দেহ পোষণ করেছিলেন যে, হয়তো ইমরান খান নিজে এই নিবন্ধটি লিখেননি।
এই নিবন্ধটির ব্যাপারে জানতে চাইলে ইমরান খানের ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে দ্য ডনকে জানান, ইকোনমিস্টের নিবন্ধে যেসব বিষয় তুলে ধরা হয়েছে সেগুলো ইমরান খান নির্দেশিত। তবে সেই বিষয়গুলো ইমরান বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্নভাবে তুলে ধরেছিলেন। সূত্রটির দাবি, নিবন্ধটি সেই সব বিষয়বস্তু নিয়েই লিখিত যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যমান।
সূত্রটি আরও বলেছে, কারাগারে বেশ কয়েকজন অতিথি ইমরান খানের সঙ্গে দেখা করেছেন। তারা হয়তো ইমরান খানের কাছ থেকে শোনা বিভিন্ন তথ্য দ্য ইকোনমিস্ট সংশ্লিষ্ট কারও সঙ্গে শেয়ার করেছেন। সেই ভিত্তিতেই হয়তো ইকোনমিস্ট ইমরান খানের নাম দিয়ে বিষয়টি প্রকাশ করেছে।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে