পাকিস্তানের করাচিতে ‘রহস্যময় ভাইরাল জ্বর’-এ আক্রান্ত বেশ কয়েকজন রোগী পাওয়া গেছে। ডেঙ্গু জ্বরের মতো এই জ্বরেও কমে যাচ্ছে রোগীদের প্লাটিলেট এবং শ্বেত রক্তকণিকা। সংশ্লিষ্টদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে এমনটি বলা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল চিকিৎসক ও প্যাথলজিস্টদের বরাত দিয়ে গত বৃহস্পতিবার জানায়, ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীদের ডেঙ্গুর জন্য পরীক্ষা করা হলেও তার ফলাফল নেগেটিভ এসেছে।
করাচির ডাও ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের আণবিক প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক সাঈদ খান বলেন, কয়েক সপ্তাহ ধরে, আমরা ভাইরাল জ্বরের ঘটনা দেখছি। এই জ্বরে আক্রান্ত রোগী প্লাটিলেট এবং শ্বেত রক্তকণিকা কমে যাচ্ছে । পাশাপাশি অন্যান্য উপসর্গগুলো ডেঙ্গু জ্বরের মতো। কিন্তু ডেঙ্গু পরীক্ষা করালে তা নেগেটিভ আসছে।
স্থানীয় বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং প্যাথোলজিস্টসহ অন্যান্য বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন যে করাচিতে একটি ডেঙ্গু ভাইরাসের মতো রোগ ছড়িয়ে পড়ছে।
করাচির গুলশান-ই-ইকবালের শিশু হাসপাতালের আণবিক বিজ্ঞানী ড. মুহাম্মদ জোহাইবও করাচিতে ভাইরাল জ্বরের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু রোগীর পাশাপাশি এই জ্বরে আক্রান্ত রোগী বাড়ায় হাসপাতালগুলোতে প্লাটিলেটের তীব্র সংকট দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ৪৫ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। জেলা স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি মৌসুমে পাকিস্তানে ৪ হাজার ২৯২ জন মশাবাহিত রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডেঙ্গু হলো একটি মশা-বাহিত ভাইরাল সংক্রমণ যা উষ্ণ, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে সাধারণ এবং প্রায়ই বর্ষাকালে বেশি দেখা যায়।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে