
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, ভারত আবার হামলা চালাতে পারে। বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে ‘সর্বাত্মক যুদ্ধের’ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় দেশটি এ ব্যাপারে ‘পূর্ণ সতর্কতায়’ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘আমরা ভারতকে না উপেক্ষা করছি, না কোনো অবস্থাতে ওদের ওপর আস্থা রাখছি। আমার বিশ্লেষণ অনুযায়ী, ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বা কোনো ধরনের শত্রুতামূলক কৌশলের সম্ভাবনাকে আমি বাতিল করতে পারি না। সীমান্তে আগ্রাসন হোক বা অন্য কোনো হামলা (আফগান সীমান্তের অস্থিরতা)। আমাদের অবশ্যই সর্বক্ষণ সতর্ক থাকতে হবে।’
পাকিস্তানের এই সতর্কতা এসেছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একটি মন্তব্যের কয়েক দিন পর। সম্প্রতি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ‘অপারেশন সিঁদুর’কে ‘৮৮ ঘণ্টার ট্রেলার’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, যদি পরিস্থিতি দাবি করে, তবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে ‘পড়শির সঙ্গে কীভাবে দায়িত্বশীল আচরণ করতে হয়’ তা দেখিয়ে দিতে প্রস্তুত।
চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা হঠাৎ তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ২৬ পর্যটক নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার শাখা ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’ ওই হামলার দায় স্বীকার করে।
এরপর ভারত কূটনৈতিকভাবে কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়, যার মধ্যে ছিল সিন্ধু পানিচুক্তি স্থগিত রাখা। তাতে সাড়া না পেয়ে ভারত সামরিক জবাব হিসেবে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। এই অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসী অবকাঠামোতে সুনির্দিষ্ট বিমান হামলা চালায় ভারত। এতে ১০০-এর বেশি জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে ভারত।
ভারতের হামলার পর টানা চার দিন সীমান্তজুড়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলে। উত্তেজনা চরমে উঠলে শেষ পর্যন্ত ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়।

ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
২ মিনিট আগে
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
৩ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
৪ ঘণ্টা আগে
নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৫ ঘণ্টা আগে