দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাজধানী করাচির কারসাজ রোডে। ঘটনাটির একদিন পর অনলাইনে ছড়িয়ে পড়া একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সাদা রঙের একটি টয়োটা সাব একটি মোটরসাইকেল সহ আরেকটি গাড়িকে ধাক্কা দিয়ে নিজেও উলটে গেছে।
দুর্ঘটনার সময় মোটরসাইলটিতে ছিলেন ২৬ বছর বয়সী ডাবল মাস্টার্সধারী নারী আমনা আরিফ এবং তাঁর বাবা ইমরান আরিফ। বাবা-মেয়ে দুজনই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। পুরো ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি ইতিমধ্যে সারা পাকিস্তানজুড়ে আলোড়ন তুলেছে। কারণ টয়োটার যে গাড়িটি এই দুর্ঘটনার জন্য দায়ী সেটি চালাচ্ছিলেন নাতাশা দানিশ। তিনি পাকিস্তানের প্রভাবশালী এক শিল্পপতির স্ত্রী। ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর এ নিয়ে নাতাশার মধ্যে কোনো অনুশোচনা ছিল না। ঘটনাস্থলে থাকা মানুষেরা তাঁকে জেরা করলে তিনি দম্ভের সঙ্গে উত্তর দেন, ‘আমার বাবা কে তোমরা চেনো না।’
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালাতেও চেয়েছিলেন ৩২ বছর বয়সী নাতাশা। কিন্তু আশপাশের মানুষ তাঁকে ধরে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ি চালানোর সময় মদ্যপ অবস্থায় ছিলেন নাতাশা। মূত্র পরীক্ষা করে তাঁর শরীরে ‘আইস’ জাতীয় নিষিদ্ধ মাদকেরও উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া কোনো ড্রাইভিং লাইসেন্স ছাড়াই তিনি গাড়িটি চালাচ্ছিলেন।
নাতাশার স্বামী দানিশ ইকবাল পাকিস্তানের অন্যতম প্রধান শিল্প গুল এনার্জির মালিক। পাশাপাশি আরও বেশ কয়েকটি বড় শিল্প প্রতিষ্ঠানেও তাঁর অংশীদারত্ব আছে। নাতাশাকে নিয়ে তিনি করাচির একটি অভিজাত এলাকায় বসবাস করেন।
নাতাশার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে করাচি পুলিশ। তবে তাঁর আইনজীবী দাবি করেছেন, মানসিকভাবে সুস্থ নন নাতাশা। মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ খাচ্ছেন তিনি। নিজের কার্যকলাপ সম্পর্কেও পুরোপুরি সচেতন নন তিনি।
করাচির কারসাজ রোডের এই ঘটনাটি পাকিস্তানে একটি আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি দিয়ে মানুষ এ ধরনের অপরাধ করে পার পেয়ে যায় বলে, অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। দুর্ঘটনা এবং এর পরের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে