ঢাকা : সৌদি আরবে আন্দোলন ও প্রতিবাদ করার দায়ে মোস্তাফা হাশেম আল-দারউইশ নামের শিয়া মতাবলম্বী এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির দাম্মাম শহরে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, অপ্রাপ্ত বয়সে ওই তরুণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন সৌদি আদালত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে মোস্তাফা হাশেমের বিরুদ্ধে প্রতিবাদসংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়। তখন তাঁর বয়স ছিল ১৭ বছরের নিচে। অপ্রাপ্ত বয়সে অপরাধের জন্য মোস্তাফা হাশেমের মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করেছেন সৌদি আরবের মানবাধিকারকর্মীরা। তাঁদের দাবি, এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে দেশটিতে অপ্রাপ্ত বয়সে সংঘটিত অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান এখনো রয়েছে।
গত বছর সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অপ্রাপ্ত বয়সে করা অপরাধের জন্য মৃত্যুদণ্ডের রায় দেবেন না দেশটির আদালতগুলো । সৌদি আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কেউ অপরাধ করলে তার বিচার হবে কিশোর আইনে, যেখানে মৃত্যুদণ্ডের বিধান নেই।
শিয়া মতাবলম্বী মোস্তাফা হাশেমের চার্জশিট দেখে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো হলো সশস্ত্র বিদ্রোহে অংশ নেওয়া, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এবং অন্যদের মধ্যে বিদ্রোহী মনোভাব ছড়িয়ে দেওয়া। সব অভিযোগই হলো ২০১৫ সালের, যখন তাঁর বয়স ছিল ১৭ বছর।
এ নিয়ে এক বিবৃতিতে মৃত্যুদণ্ডবিরোধী এবং মানবাধিকার সংস্থা রিপ্রাইভের পক্ষ থেকে বলা হয়, অপ্রাপ্ত বয়সে করা অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যে সৌদি আরব বন্ধ করেনি, তা মোস্তাফা হাশেম আল-দারউইশের মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে আবার প্রমাণিত হলো।
এদিকে সৌদি সরকারের পক্ষ থেকে এই মৃত্যুদণ্ড নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
২০১৯ সালে সৌদি আরবে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যাঁদের মধ্যে ৩৪ জনই শিয়া মতাবলম্বী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিল। একই অভিযোগে ২০১৬ সালে ৪৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত সৌদিতে ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা দ্য ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস।

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজিকে বীরভূমের রামপুরহাটের একটি গ্রামে মৃত অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার ২৮ বছর বয়সী বৃষ্টি মুখার্জির মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
৩৩ মিনিট আগে
হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শিপিং গোয়েন্দা সংস্থা মেরিস্কস ও কেপলারের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে মাত্র কয়েক মিনিটের ব্যব
১ ঘণ্টা আগে
প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
২ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে