ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তিন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান। ড্রোন হামলা চেষ্টার অভিযোগে ইরান-আফগান সীমান্তে সন্দেহভাজন ওই তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
আজ সোমবার রুশ গণমাধ্যম আরটি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটকের সময় সন্দেহভাজন এজেন্টরা ইরান ও আফগানিস্তানের মধ্যে দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থান করছিলেন। ইরানের গোয়েন্দা সংস্থা ও আফগানিস্তানের তালেবান গোয়েন্দারা একটি যৌথ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।
প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত ব্যক্তিরা আফগান সীমান্ত থেকে ড্রোন পরিচালনা করে ইরানের গুরুত্বপূর্ণ এলাকায় বা লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করেছিলেন। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদেরকে ইরানের অধীনে নিয়ে যাওয়া হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইআরএনএ।
সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজা পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েল ‘লাল রেখা’ অতিক্রম করেছে বলে মন্তব্য করেছিলেন। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে সংঘাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছে ইরান। ধারণা করা হয়, হামাসকে অস্ত্র সরবরাহের পাশাপাশি গোপনে প্রশিক্ষণও দেয় দেশটি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হামাস যোদ্ধাদের এক আকস্মিক হামলায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া আরও ২২৪ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। এ ঘটনার পর থেকেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই বোমা হামলায় এখন পর্যন্ত সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
গত সপ্তাহ থেকে বিমান হামলার পাশাপাশি গাজায় প্রবেশ করে স্থল অভিযানও পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। তবে স্থল অভিযানে হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে বলে জানা গেছে বিভিন্ন প্রতিবেদনের সূত্রে।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে