
গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। গতকাল রোববারও উপত্যকাজুড়ে কমপক্ষে ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ৪৯ জনই গাজা সিটির বাসিন্দা। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে গাজা সিটির বহুতল ভবন ধ্বংসের অভিযান শুরু করেছে ইসরায়েল। গতকাল আল-রুয়া টাওয়ার নামে পাঁচতলা একটি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।
বরাবরের মতোই ইসরায়েলের সাফাই—কেবল হামাসের স্থাপনাতেই হামলা চালাচ্ছে তারা। তাদের ভাষ্য, হামলা চালানোর আগে এই ভবন ও আশপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলি সেনারা কেবল “সন্ত্রাসী” অবকাঠামোই লক্ষ্যবস্তু বানাচ্ছে।’ তবে, আন্তর্জাতিক মহল বলছে, এসব হামলায় মূলত সাধারণ মানুষের অবকাঠামোই ধ্বংস হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ধ্বংস হওয়া আল-রুয়া টাওয়ারে ২৪টি ফ্ল্যাট ছাড়াও ছিল ডিপার্টমেন্টাল স্টোর, একটি ক্লিনিক ও একটি জিম। এর আগে সেন্ট্রাল গাজার আল-জাজিরা ক্লাব এলাকায়ও হামলা চালায় ইসরায়েল, যেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর আগের দিন ১৫তলা সউসি টাওয়ার এবং তারও আগের দিন ১২তলা মুশতাহা টাওয়ারেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এসব ভবনের আশপাশে তাঁবুতে আশ্রয় নেওয়া অনেকেই আহত হয়েছেন। নিহতও হয়েছেন অনেকে।
গত আগস্টে গাজা সিটিতে দখলের পরিকল্পনা অনুমোদন দেয় ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেট। এরপর উপত্যকার আল-মাওয়াসিকে মানবিক নিরাপদ অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল। তবে, গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে গাজা সিটির বাসিন্দাদের সেখানে আশ্রয় নেওয়ার ব্যাপারে সতর্ক করেছে। বিবৃতিতে বলা হয়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকাকে মানবিক নিরাপদ অঞ্চল তৈরি করা হয়েছে বলে যে দাবি ইসরায়েল করেছে, তা মিথ্যা।
বিবৃতিতে বলা হয়, ‘গাজা সিটির নাগরিকদের আমরা সতর্ক করছি, দখলদার বাহিনীর প্রতারণামূলক মানবিক নিরাপদ অঞ্চলের প্রচারণায় বিভ্রান্ত হবেন না।’ উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই আল-মাওয়াসিকে মানবিক অঞ্চল ঘোষণা করেছিল ইসরায়েল। তবে এর পর থেকে ওই এলাকা বারবার বোমা হামলার শিকার হচ্ছে।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
৪ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
৫ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
৭ ঘণ্টা আগে