ইরাকের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিয়া জনগোষ্ঠীর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, কারবালা শহরে লাখ লাখ মানুষ আরবাইন উপলক্ষে হাজির হচ্ছে। হুসাইন ইবনে আলীর চল্লিশা উপলক্ষে প্রতিবছর এই অনুষ্ঠান হয়। সেখানে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএনএ জানিয়েছে, দুজাইল ও সামাররা শহরের মধ্যবর্তী স্থানের এ দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।
সালাহউদ্দিন প্রদেশের স্বাস্থ্য সার্ভিসের পরিচালক খালেদ বুরহান দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি। তবে মৃতদের অধিকাংশই ইরানের। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
সেখানের একজন মেডিকেল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গতকাল শুক্রবার গভীর রাতের কিছু আগে দুটি মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, মনে করা হচ্ছে একজন চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাতেই দুর্ঘটনাটি ঘটে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছেন, আরবাইন শুরু হওয়ার পর থেকে এই বছর ২৬ লাখ তীর্থযাত্রী সড়ক বা আকাশপথে ইরাকে প্রবেশ করেছেন। তাঁদের মধ্যে অনেকেই ইরান থেকে গিয়েছেন।

ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
৯ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৫৭৯ জন। এদের মধ্যে ১১৩ জন নেপালি ও ১৩৩ জন ভারতীয় নাগরিকসহ ২৮ দেশের নাগরিক আছেন। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি...
১০ ঘণ্টা আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
১০ ঘণ্টা আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
১১ ঘণ্টা আগে