
বিশ্ব মুসলিম জাহানের পবিত্র হজ শুরু হয়েছে। গতকাল রোববার কাবা তাওয়াফের মাধ্যমে হজ শুরু হয়। মক্কার বাতাসে এখন হাজিদের প্রার্থনার সুর ভাসছে। এবারে হাজিদের উপস্থিতির হার পূর্বের সব রেকর্ড ভাঙবে বলে আশা করা হচ্ছে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘এ বছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় হজযাত্রার সাক্ষী হতে চলেছি।’
এ বছর ২৫ লাখের বেশি মুসলমান হজে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। কারণ ২০২০ সালে আরোপ করা করোনাভাইরাস মহামারি বিধিনিষেধ সম্পূর্ণ শিথিল করা হয়েছে।
২০২০ সালে মাত্র ১০ হাজার লোক হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল। ২০২১ সালে ৫৯ হাজার এবং গত বছর ১০ লাখ লোক অংশ নিয়েছিল।
হজে এসেছেন ৬৫ বছর বয়সী মিশরীয় আবদেলাজিম। যিনি ২০ বছর ধরে হজের জন্য ৬ হাজার ডলার সঞ্চয় করেছেন। তিনি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলি যাপন করছি।’
আগামী রোববার সন্ধ্যায় মক্কার আল-মসজিদ আল-হারাম বা গ্র্যান্ড মসজিদ থেকে প্রায় ৮ কিমি দূরে মিনার উদ্দেশে রওনা দেবেন। তবে এর আগে তাঁরা আরাফাত পর্বতে এক দিন অবস্থান করবেন। যেখানে নবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর সর্বশেষ উপদেশ বাণী সাহাবাদের দিয়েছিলেন।
হজযাত্রীদের জন্য মিনা প্রস্তুত করা হয়েছে। খাদ্য মজুত এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ বছর তাপমাত্রা ৪৫ ডিগ্রি হওয়ায় হাজিদের বেশ বেগ পেতে হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হিটস্ট্রোক, ডিহাইড্রেশন এবং ক্লান্তি থেকে অসুস্থ হয়ে পড়া হাজিদের জন্য ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী এবং হাজারো অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।
এ বছর হজ ২৬ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে হবে এবং ২৮ জুন ঈদুল আজহা উদ্যাপন করা হবে। গত সপ্তাহে হাজিদের চারটি দল গাজা থেকে মক্কার উদ্দেশে রওনা দিয়েছে। ইতিমধ্যে উত্তর-পশ্চিম সিরিয়া থেকেও হাজিরা তুরস্কে প্রবেশ করেছে। ইয়েমেনিরা ২০১৬ সালের পর এবার প্রথম সৌদি আরবে হাজিদের প্রথম সরাসরি ফ্লাইটে পাঠিয়েছে।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
৪ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
৫ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
৫ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
৭ ঘণ্টা আগে