
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার বলেছেন, গাজায় ইসরায়েল ‘নিঃসন্দেহে’ যুদ্ধাপরাধ করেছে। বাইডেন প্রশাসন ইসরায়েল বিষয়ে যে দৃষ্টিভঙ্গি লালন করত মিলারের এই বক্তব্য তা থেকে অনেক দূরে। এটি বাইডেন প্রশাসনের সরকারি অবস্থান থেকে উল্লেখযোগ্য পরিবর্তন।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার গতকাল সোমবার প্রচারিত স্কাই নিউজের ‘ট্রাম্প ১০০’ পডকাস্টে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
ইসরায়েল ২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং অঞ্চলটিতে ত্রাণ ও অন্যান্য সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি করেছে। এই অবস্থায় গাজায় ইসরায়েল গণহত্যা চলাচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, তিনি এটিকে গণহত্যা মনে করেন না, তবে যুদ্ধাপরাধ সম্পর্কে তিনি নিশ্চিত।
মিলার বলেন, ‘আমি মনে করি না যে, এটি একটি গণহত্যা, তবে এটি নিঃসন্দেহে সত্য যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।’ সাবেক এই মুখপাত্র তাঁর সাবেক ভূমিকার সীমাবদ্ধতার কথা স্বীকার করে ব্যাখ্যা করেন, তিনি ওই মঞ্চ থেকে ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারতেন না।
মিলার বলেন, ‘যখন আপনি মঞ্চে থাকেন, তখন আপনি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সিদ্ধান্ত প্রকাশ করেন।’ তিনি আরও বলেন, মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়টি নিশ্চিত করেনি।
তবে মিলার পদ্ধতিগত রাষ্ট্রীয় নীতি এবং স্বতন্ত্র সামরিক পদক্ষেপের মধ্যে পার্থক্য করেছেন। তিনি পরামর্শ দেন যে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃত সরকারি নীতির অংশ হিসেবে নয়, বরং সুনির্দিষ্ট ঘটনায় যুদ্ধাপরাধ করেছে। তিনি বলেন, ‘এমন কিছু স্বতন্ত্র ঘটনা ঘটেছে যা যুদ্ধাপরাধ, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধ করেছে।’
ইসরায়েলের জবাবদিহি ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা এখনো তাদের পর্যাপ্ত সংখ্যক সামরিক সদস্যকে জবাবদিহির আওতায় আনতে দেখিনি।’ তিনি আরও বলেন, তারা এটি কখনো করবে কিনা তা ‘একটি উন্মুক্ত প্রশ্ন।’

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৯ মিনিট আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৩৪ মিনিট আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
চীনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভিন্নধারার ‘আইডল’। তিনি কোনো পপ তারকা কিংবা চলচ্চিত্র অভিনেতা নন; ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক বিয়াও শিয়াং। তরুণদের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের অর্থ খোঁজার সংকট নিয়ে তাঁর খোলামেলা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
১ ঘণ্টা আগে