
ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার মুখে কার্যত বাংকারে বন্দী হয়ে পড়েছেন ইসরায়েলের সাধারণ নাগরিকেরা। দেশজুড়ে সতর্কতা সংকেত বা বিমান হামলার সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গেই বাসিন্দারা ভিড় করছেন সুড়ঙ্গ বা সুরক্ষিত ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে। তেহরানের পক্ষ থেকে পাল্টা প্রতিশোধের ঘোষণার পর থেকে চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন তারা।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সাম্প্রতিক এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৯ জন ইসরায়েলি এবং ৪ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

জেরুজালেমের পশ্চিমাঞ্চলীয় শহরতলির বেইত শেমেসের জনবহুল আবাসিক এলাকায় গত রোববার একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ছয়জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন।
জেরুজালেমের বাসিন্দা রাব্বি স্টিভেন বার্গ বলেন, ‘জেরুজালেম যদি ম্যানহাটন হয়, তবে বেইত শেমেস হলো লং আইল্যান্ডের মতো শান্ত আবাসিক এলাকা। ক্ষেপণাস্ত্রটি ঠিক এমন জায়গায় পড়েছে যেখানে সাধারণ মানুষ থাকে এবং শিশুরা খেলাধুলা করে।’

ইসরায়েলের নতুন বাড়িগুলোতে সাধারণত ‘রি-ইনফোর্সড সেফ রুম’ বা শক্তিশালী সুরক্ষিত কক্ষ থাকে। সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বাসিন্দারা বড়জোর এক মিনিট সময় পান।
রাব্বি বার্গ জানান, বেইত শেমেসে নিহতদের মধ্যে দুজন আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে সময়মতো পৌঁছাতে না পেরে মারা গেছেন। বর্তমানে স্কুল-কলেজ এবং জনসমাগম বন্ধ রেখে সাধারণ মানুষকে সব সময় আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ আক্রমণের মুখে নিজেদের রক্ষা করতে পাল্টা আঘাত হানা ছাড়া তেহরানের সামনে আর ‘কোনো পথ খোলা ছিল না’।
৯ মিনিট আগে
ইরানের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ বা বিশেষজ্ঞ পরিষদ দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা (শর্টলিস্ট) তৈরি করেছে। পরিষদের সদস্য সৈয়দ আহমদ খাতানি এই তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার...
১৩ মিনিট আগে
তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘটনায় আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। রয়টার্স এক তুর্কি কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমান বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, চলমান সংঘাতে ইরানে চালানো হামলায় হাজার হাজার ইরানি সেনা নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে