আজ ২৭ জুন পবিত্র হজ। সারা বিশ্বের ২৫ লাখের বেশি মুসল্লি এবার হজে অংশ নিয়েছেন। মক্কার অদূরে আরাফাতের ময়দানে দিনব্যাপী অবস্থানের মধ্য দিয়ে আজ হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান।
আজ দুপুরে আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে হাজিদের উদ্দেশে হজের খুতবা দেবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সায়িদ। বাংলাসহ বিশ্বের বহুল প্রচলিত ২০ ভাষায় সরাসরি এই খুতবার অনুবাদও প্রচার করার কথা জানিয়েছে দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি বিভাগ।
সূর্যাস্তের আগ পর্যন্ত হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। এ সময় তাঁরা তালবিয়া, জিকির, ইবাদত ও দোয়া-মোনাজাতে মশগুল থাকবেন। গতকাল সোমবার সারা দিন তাঁরা মিনায় থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন।
আরাফাতের ময়দান তিন দিক পাহাড়বেষ্টিত। মাঝে দুই মাইল দৈর্ঘ্য ও দুই মাইল প্রস্থের সমতল ভূমি। আরাফাতে রয়েছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) জাবালে রহমতের কাছে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। পৃথিবীতে এসে হজরত আদম (আ.) ও হজরত হাওয়া (আ.)-এর পুনর্মিলনও হয়েছিল এই ময়দানে।
ফজরের নামাজের পর মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হন হাজিরা। সূর্যাস্তের পরে এই ময়দান থেকে প্রায় আট কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করবেন। রাতে মুজদালিফায় অবস্থান করবেন।
শয়তানের উদ্দেশে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন মুজদালিফার ময়দান থেকেই। আগামীকাল বুধবার ফজরের নামাজ আদায় করে হাজিরা মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন। মিনায় এসে বড় শয়তানের উদ্দেশে সাতটি পাথর মারবেন, দমে শোকর বা কোরবানি ও মাথা মুণ্ডনের পর গোসল করবেন। সেই সঙ্গে সেলাইবিহীন দুই টুকরা কাপড় তথা ইহরামও বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মসজিদুল হারামে গিয়ে কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন।
এ ছাড়া সাফা-মারওয়া সায়ি (সাতবার দৌড়াবেন) করবেন। তাওয়াফ ও সায়ি শেষে তাঁরা আবার মিনায় যাবেন। মিনায় যত দিন থাকবেন, তত দিন তিনটি (বড়, মধ্যম, ছোট) শয়তানের উদ্দেশে ২১টি পাথর নিক্ষেপ করবেন। এভাবেই শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের হজটি ইতিহাসের সর্ববৃহৎ এবং সবচেয়ে নিরাপদ হজ হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে গত কয়েক বছর সবার জন্য হজ করার অনুমতি ছিল না। ফলে স্বাভাবিকভাবেই এবার হাজির সংখ্যা ধারণার চেয়েও বেড়েছে। হাজিদের সেবায় সব ধরনের অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করার কথাও জানানো হয়েছে।

রাশিয়া গতকাল বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে শত শত ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯১ জন। পাশাপাশি প্রায় ১৩০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরে কিয়েভে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল ইরানের শীর্ষ পর্যায়ের আলোচকদের হত্যা করতে পারে বলে আশঙ্কা করেছিল ওয়াশিংটন। ঠিক সেই সময়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধের অবসান ঘটানো এবং হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমঝোতার...
৩০ মিনিট আগে
সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে গেছে ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা চত্বর। আগামী শনিবার (৪ জুলাই) এই কমপ্লেক্সেই রাখা হবে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। দীর্ঘ তিন দশক ধরে ইরান...
১১ ঘণ্টা আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় উপস্থিত নাও হতে পারেন বলে জানিয়েছেন ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহী। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এলাহী বলেন...
১৩ ঘণ্টা আগে