
সমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
রোববার সিএনএন জানিয়েছে, জেলেদের মধ্যে তিনজন পেরু ও দুজন কলম্বিয়ার নাগরিক। তাঁরা মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে গত ৭ মে ‘আলদো’ নামে একটি ইকুয়েডরিয়ান নৌকা তাদের খুঁজে পায়।
ইকুয়েডর নৌবাহিনী জানিয়েছে, পেরুর রাজধানী লিমার দক্ষিণে পুকুসানা উপসাগর থেকে যাত্রা শুরুর দুই দিনের মাথায় জেলেদের নৌকার অল্টারনেটর বিকল হয়ে পড়েছিল। এর ফলে নৌকার যোগাযোগ ও নেভিগেশন যন্ত্র সব অচল হয়ে যায় এবং নৌকার বিদ্যুৎও বন্ধ হয়ে যায়।
নৌবাহিনীর ফ্রিগেট ক্যাপ্টেন মারিয়া ফারেস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘তাঁদের নৌকায় স্টার্টার, লাইটসহ ব্যাটারি সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। তাঁরা ইঞ্জিন থেকে মরিচাযুক্ত পানি সংগ্রহ করে পান করতেন এবং যখনই কোনো মাছ চোখে পড়ত, সেটি ধরে আধসেদ্ধ করে খেতেন।’
এ ছাড়া বৃষ্টির পানি ও সামান্য পরিমাণে সাগরের পানিও তাদের বেঁচে থাকার অবলম্বন ছিল।
জেলেরা এখন স্থিতিশীল শারীরিক অবস্থায় আছেন। তাঁদের নিজ নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার জন্য স্থানীয় ও বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ইকুয়েডর নৌবাহিনী।
এর আগে, চলতি বছরের শুরুর দিকে পেরুর ৬১ বছর বয়সী জেলে মাক্সিমো নাপা একা একা ৯৫ দিন সাগরে ভেসে ছিলেন। পরে তিনিও বেঁচে ফেরেন। নাপাকেও একটি ইকুয়েডরিয়ান নৌকা উদ্ধার করে এবং মার্চের মাঝামাঝি সময়ে তিনি লিমায় ফিরে পরিবারের সঙ্গে মিলিত হন।

সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
৩৬ মিনিট আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
২ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের তরুণদের ভূয়সী প্রশংসা করেছেন নেহা। সে সঙ্গে বলেছেন, তাঁদের দেশের চলমান আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশ...
৩ ঘণ্টা আগে