ভারতের বাজারে বহুল প্রচলিত চীনা স্মার্টফোন নিষিদ্ধ করার কথা ভাবছে দেশটি। বিশেষ কর, যেসব স্মার্টফোনের দাম ১২ হাজার রুপির চেয়ে কম সেগুলো নিষিদ্ধ করার কথা ভাবছে দেশটি। এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে বিশ্বে বহুল প্রচলিত চীনা ব্র্যান্ড শাওমি। ভারতের নিজস্ব স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি।
এই বিষয়ে সংশ্লিষ্ট ভারত সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোনের বাজারের স্বল্পমূল্যের অংশ থেকে চীনা প্রতিষ্ঠানগুলোকে হঠাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, রিয়েলমি, ট্রান্সনের মতো প্রতিষ্ঠানগুলো ভারতীয় নির্মাতাদের বাজার থেকে হটিয়ে দিচ্ছে। ফলে, এই জায়গায় দেশীয় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতেই ভারতের এই উদ্যোগ।
তবে ভারতের এই উদ্যোগ বড় আঘাত হয়ে দেখা দিতে পারে শাওমি এবং এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর জন্য। সাম্প্রতিক সময়ে শাওমি ভারতের বাজারকে কেন্দ্র করেই বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হয়ে উঠেছিল। কোভিড-১৯ মহামারির পর ভারতের বাজারকে কেন্দ্র করেই ঘুরে দাঁড়িয়েছিল শাওমি।
ভারতরে বাজারে যে পরিমাণ স্মার্টফোন বিক্রি হয় তার চার ভাগের তিন ভাগই ১২ হাজার রুপি বা ১৫০ ডলারের নিচে বিক্রি হয়। ফলে, স্বাভাবিকভাবেই এই বড় বাজার হারানোর ফলে বড় ধরনের লোকসানের মুখোমুখি হতে পারে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে।
ভারত এরই মধ্যে নানাভাবে চীন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে চেপে ধরেছে। আর্থিক নিরাপত্তা প্রত্যাহারসহ নানা ধরেন নতুন করারোপ, অর্থ পাচার মামলায় অভিযুক্ত করা হয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। এসব প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে শাওমিও।
তবে, ভারতের এই উদ্যোগ অ্যাপল, স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবেই প্রভাবিত করবে না। এসব ব্র্যান্ডের অধিকাংশই স্মার্টফোনই ১২ হাজার রুপির চেয়ে বেশি দামে বিক্রি হয় ভারতের বাজারে।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে