দিল্লিতে আম আদমি পার্টি (এএপি) সরকার টিকিয়ে রাখতে সক্ষম হলেও সংকট দেখা দিয়েছে ভারতের ঝাড়খণ্ডে। আজ বৃহস্পতিবার দিল্লিতে দলের বেশির ভাগ বিধায়কই উপস্থিত হয়ে অরবিন্দ কেজরিওয়ালের প্রতি নিজেদের আস্থা জানিয়েছেন। এএপি স্বস্তিতে থাকলেও খনি কেলেঙ্কারিতে রাজ্য ক্ষমতা হারানোর আশঙ্কায় রয়েছেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।
এএপির দাবি, টাকা দিয়ে তাদের বিধায়কদের কিনে নিয়ে সরকার পতন ঘটানো লক্ষ্যে কষা বিজেপির ছক ব্যর্থ হয়েছে। এদিকে, নিজ নামে খনির মালিকানা থাকায় ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কায় রয়েছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই তিনিও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
বিহারের ধাক্কা সামলে এখন ঝাড়খন্ডের সরকার পতনের চেষ্টা করছে বিজেপি, এমন অভিযোগ বেশ কিছুদিন ধরেই চলছে। বিভিন্ন সূত্রে খবর, লাভজনক প্রতিষ্ঠানে মালিকানার কারণে হেমন্ত সরেনকে ক্ষমতাচ্যুত করার সুপারিশ করেছে ভারতীয় নির্বাচন কমিশন। এরই মধ্যে সেই নির্দেশ ঝাড়খণ্ডের গভর্নর রমেশ বৈশর পৌঁছেও গিয়েছে বলেও গুজব ছড়িয়েছে।
তবে হেমন্ত সরেনের দাবি, ‘সবই বিজেপির ধামাধরা মিডিয়ার অপপ্রচার।’ তবে তিনি অপপ্রচার বললেও জানা গেছে, হেমন্ত মুখ্যমন্ত্রিত্ব হারালে বিকল্প হিসেবে তাঁর স্ত্রী কল্পনা সরেনকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে জেএমএম।
এই বিষয়ে বিজেপির এমপি নিশিকান্ত দুবের দাবি, ‘নিজেদের অপরাধেই ডুবছে জেএমএম।’ উল্লেখ্য, খনি কেলেঙ্কারির তদন্তে নেমে হেমন্ত ঘনিষ্ঠদের কাছ থেকে বেআইনি অস্ত্র থেকে শুরু করে প্রচুর টাকা-পয়সাও উদ্ধার হয়েছে।
ঝাড়খণ্ডের এমন পরিস্থিতির বিপরীতে বেশ স্বস্তিতে দিল্লির অবিজেপি সরকার। ৭০ সদস্যের দিল্লি বিধানসভার ৫৩ জনই এএপির সদস্য। এঁদের মধ্যে ৪২ জনই আজ বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হয়ে দল না ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এএপি নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, অন্তত ১২ জন বিধায়ককে দলবদলের প্রস্তাব দিয়েছিল বিজেপি। তবে তাঁরা ২০-২৫ কোটি রুপির বিনিময়ে দলবদলের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
বিজেপি নেতা পরবেশ ভার্মা পাল্টা দাবি করেছেন, ‘পুরোটাই চমকের রাজনীতি। দুর্নীতির অভিযোগ থেকে নিজেদের আড়াল করতেই এ ধরনের নাটক করছেন এএপি নেতারা।’ তবে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল অবশ্য বলেছেন, ‘আমি শুনেছি যে তাঁরা (বিজেপি) ৪০ জন বিধায়ককে ঘুষ দেওয়ার চেষ্টা করছে। আমি খুশি যে একজন বিধায়কও সমর্থন দেননি।’
উল্লেখ্য, দিল্লি বিধানসভায় এএপির ৫৩ সদস্যের বিপরীতে বিজেপির সদস্য সংখ্যা মাত্র ৭। এএপি সরকার ফেলতে বিজেপির প্রয়োজন আরও অন্তত ৩৮ সদস্যের সমর্থন।

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২ ঘণ্টা আগে
ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
৩ ঘণ্টা আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৬ ঘণ্টা আগে