
অবৈধ অভিবাসন ও পরিচয় জালিয়াতির একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রদেশে এক বাংলাদেশি নাগরিককে আটকের দাবি করেছ ভোপাল পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুল কালাম নামের এই ব্যক্তি গত আট বছর ধরে ভোপালের বুধওয়ারা এলাকায় ‘নেহা’ নামে একজন তৃতীয় লিঙ্গের সদস্য (হিজড়া) পরিচয়ে বাস করছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল কালাম ওরফে নেহা ১০ বছর বয়সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। প্রায় দুই দশক মুম্বাইয়ে কাটানোর পর তিনি ভোপালে থিতু হন। পুলিশের অভিযোগ, তিনি তৃতীয় লিঙ্গের পরিচয় ধারণ করে স্থানীয় হিজড়া সম্প্রদায়ের সক্রিয় সদস্য হয়েছিলেন। পরবর্তীতে স্থানীয় দালালদের সহায়তায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে আধার কার্ড, রেশন কার্ড এবং এমনকি একটি পাসপোর্টও জোগাড় করেন।
পুলিশের তদন্তে আরও জানা যায়, আব্দুল শুধু ভুয়া পরিচয়ে বসবাস করেননি, তিনি একটি জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিদেশেও ভ্রমণ করেছেন। বুধওয়ারা এলাকায় তিনি বেশ কয়েকবার বাসা পরিবর্তন করেছেন এবং সবাই তাঁকে ‘নেহা’ নামেই চিনত। তিনি জৈবিকভাবে তৃতীয় লিঙ্গের কিনা বা নিজেকে আড়াল করতে এই পরিচয় ব্যবহার করেছেন কিনা, তা নিশ্চিত করতে চিকিৎসকদের সহায়তায় তাঁর লিঙ্গ যাচাই করা হচ্ছে।
পুলিশ সূত্র জানা গেছে, কালাম মহারাষ্ট্রেও তৃতীয় লিঙ্গের কার্যক্রমে জড়িত ছিলেন। তাঁর ছদ্মবেশ একটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ কিনা সেই প্রশ্নও তৈরি হয়েছে। কর্তৃপক্ষ তদন্ত করছে, তৃতীয় লিঙ্গের অন্যান্য সদস্যরা এই জালিয়াতিতে জড়িত ছিলেন কিনা।
আব্দুলকে ভুয়া পরিচয়পত্র পেতে সাহায্যকারী দুই স্থানীয় যুবককে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, এর পেছনে অবৈধ অভিবাসন ও নথি জালিয়াতির একটি বিস্তৃত নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। আব্দুল কালামের মোবাইল ফোনের কল রেকর্ড এবং চ্যাটগুলো সূত্র সন্ধানের জন্য খতিয়ে দেখা হচ্ছে।
আব্দুল কালামকে ফরেনার্স অ্যাক্টের অধীনে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। অতিরিক্ত ডিসিপি শালিনী দীক্ষিত বলেন, ‘তিনি গত ৮-১০ বছর ধরে ভোপালে বসবাস করছেন। এর আগে তিনি মহারাষ্ট্রে ছিলেন। আমরা একটি সূত্রের মাধ্যমে খবর পেয়ে পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করি। তিনি এর মধ্যে বাংলাদেশেও ভ্রমণ করেছেন। আমরা সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে রিপোর্টের অপেক্ষায় আছি।’

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে