ভারতের রাজস্থানে বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের রাজধানী জয়পুরের কাছে অবস্থিত আমের দুর্গের একটি টাওয়ারে উঠে লোকজন যখন সেলফি নিচ্ছিলেন, তখন বজ্রপাত হয়। ওই সময় টাওয়ারে ২৭ জন মানুষ উপস্থিত ছিলেন। বজ্রপাতের পর অনেকেই ওই টাওয়ার থেকে লাফিয়ে পড়েন। এতে অনেকেই গুরুতর আহত হয়েছেন।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
একটি টুইট বার্তায় মোদি বলেন, `হতাহতের ঘটনায় গভীরভাবে দুঃখিত। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।'
আমের দুর্গের ঘটনা ছাড়াও গতকাল রোববার রাজস্থান রাজ্যে বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে।

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। বিশ্লেষকেরা বলেছেন, এই দুর্যোগে জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব ছিল। তাই নেপাল এখন চাইছে, বিশ্বের শীর্ষ তিন কার্বন নিঃসরণকারী দেশ—চীন, যুক্তরাষ্ট্র, ভারত—যেন এই দুর্যোগের জন্য তাদের ক্ষতিপূরণ দেয়।
১ ঘণ্টা আগে
চীন-নেপাল সীমান্তের হিমালয় অঞ্চলে আকস্মিক ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিপর্যয়ের এক সপ্তাহ পর আজ বুধবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ১ হাজার ২০৪ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৪ হাজার ২১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন...
২ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার এক সপ্তাহ পরও নিখোঁজ স্বজনদের খোঁজে হাহাকার চলছে। মর্গগুলোতে মরদেহ রাখার জায়গা ফুরিয়ে যাওয়ায় অনেক মরদেহ দাফন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিখোঁজ ও নিহতদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
রাশিয়ার আকাশসীমা ব্যবহারকারী এয়ারলাইনসগুলোকে সতর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ড্রোন হামলা আরও বাড়ালে রুশ আকাশসীমা কার্যত বন্ধ হয়ে পড়তে পারে।
৫ ঘণ্টা আগে