দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) সরকারের উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া দাবি করেছেন, তিনি দল ছাড়লেই সরকারি গোয়েন্দা সংস্থা সিবিআই তাঁর বিরুদ্ধে থাকা মামলা তুলে নেবে। তিনি বলেন, বিজেপিতে যোগদানের জন্য চাপ দিতেই তাঁর বিরুদ্ধে সিবিআই এবং ইডিকে লাগানো হচ্ছে।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশির পর বিজেপি নেতৃত্বাধীন সরকারের ওপর আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে এএপি। স্থানীয় সময় আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মনীশ লিখেছেন, ‘বিজেপি থেকে আমি একটি বার্তা পেয়েছি। আমাকে বলা হয়েছে, আম আদমি পার্টি ভেঙে বিজেপিতে যোগ দিন। আপনার বিরুদ্ধে থাকা সিবিআই এবং ইডির তদন্তাধীন মামলাগুলো আমরা বন্ধ করে দেব।’
মনীশ আরও দাবি করেন, সারা দেশ চাইছে আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে। আর তাই বিজেপি এখন এএপিকে ভাঙতে মরিয়া বলেও অভিযোগ করেন তিনি।
একই সঙ্গে দিল্লির উপমুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘আমি মহারানা রানা প্রতাপের বংশধর। আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ-ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। গোটা দেশ অরবিন্দ কেজরিওয়ালকেই প্রধানমন্ত্রী দেখতে চায়।’
এর আগে গত শুক্রবার মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশির প্রতিক্রিয়ায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘রুপির দাম কমে যাচ্ছে। জনগণ মুদ্রাস্ফীতির কারণে ভয়াবহভাবে ভুগছে। বেকারত্ব আকাশ ছোঁয়া। আর বিজেপি সরকার সিবিআই-ইডি নিয়ে খেলছে! তাঁরা সারা দেশে নির্বাচিত সরকারের পতন ঘটাতে ব্যস্ত।’ অরবিন্দ কেজরিওয়াল দেশের আর্থিক সমস্যার বিপরীতে সিবিআই ও ইডির কার্যক্রমকে ‘সরকার পতনের পাতানো খেলা’ বলে কটাক্ষ করেন।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৩৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে