
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ঘিরে নাটক জমে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে গিয়ে বিগত ২৪ ঘণ্টা ধরে খোঁজ নেই তাঁর। এদিকে তাঁকে ফোনেও পাওয়া যাচ্ছে না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইডির কর্মকর্তারা জানিয়েছেন, অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেমন্ত সরেনকে ডাকা হয়েছিল দিল্লিতে। তিনি গিয়েছেনও। তাঁকে বহনকারী বিমান বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে, তাঁকে নিতে যাওয়া বিএমডব্লিউ গাড়িটিও জব্দ করেছে ইডি। এমনকি তাঁকে ফোনেও পাওয়া যাচ্ছে না।
এই অবস্থায় ইডি কর্মকর্তারা মনে করছেন, নিখোঁজ হয়েছেন হেমন্ত সরেন। তবে হেমন্ত সরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা-কর্মী ও ঘনিষ্ঠজনেরা দাবি করেছেন, তাঁরা তাঁর অবস্থানের বিষয়ে অবগত। তিনি তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।
ইডির একটি সূত্র জানিয়েছে, হেমন্ত সরেন কোথায় আছেন তাঁরা তা জানেন না। রাঁচি থেকে দিল্লিতে তাঁকে বহনকারী চার্টার্ড বিমানটি বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে আছে। তাঁর এবং তাঁর কর্মকর্তাদের ফোনগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে। তাঁর গাড়ির চালককেও আটক করে বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাঁর কোনো খোঁজ মেলেনি।
ইডি কর্মকর্তারা জানিয়েছেন, তাঁর গাড়ি ও বিমান থেকে বেশ কিছু নথিপত্র ও ৩৬ লাখ রুপি নগদ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ইডির দল হেমন্ত সরেনের দিল্লি ও ঝাড়খণ্ডের বাসভবনে অভিযান চালিয়েছে, কিন্তু তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি সর্বশেষ গত রোববার রাতে তাঁর দিল্লির বাসভবন ত্যাগ করে চলে যান। তবে হেমন্ত সরেনের অফিস এক চিঠিতে ইডিকে জানিয়েছে, তিনি আগামীকাল বুধবার বেলা ১টা নাগাদ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন।
এদিকে, বিজেপির ঝাড়খণ্ড ইউনিট দাবি করেছে, মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ‘পালিয়ে’ গেছেন। দলটি রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে বিষয়টি আমলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে রাজ্যপাল জানিয়েছেন, তিনি সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এটা গভর্নরের কাজ এবং আমি এটা করছি। যথাসময়ে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে।’

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২ ঘণ্টা আগে
ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
৩ ঘণ্টা আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৬ ঘণ্টা আগে