ভারতের লোকসভা নির্বাচনে কালোটাকার ব্যবহার রুখতে নানা পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। কোনো রকম অনিয়ম-দুর্নীতি যাতে না হয় সে জন্য বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ এরই মধ্যে নেওয়া শুরু করেছে।
টাকা দিয়ে যাতে ভোট না কেনা হয়, তা নিয়ে নজরদারি করতে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরগুলো অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আয়কর বিভাগ ও শুল্ক দপ্তরসহ দেশের অর্থ মন্ত্রণালয়ের মোট ২২টি এজেন্সিকে কাজে লাগাচ্ছে নির্বাচন কমিশন।
সেই সঙ্গে ভোটের আবহে টাকা পাচার রুখতে ব্যাংকগুলোর ওপর বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আর এসবের জন্য তৈরি হয়েছে একটি বিশেষ অ্যাপ। দেশের কোনো ব্যাংক থেকে একসঙ্গে ১ লাখ রুপির বেশি তোলা হলে তৎক্ষণাৎ সেই তথ্য চলে আসবে অ্যাপে।
কোনো ব্যক্তি কোন ব্যাংক থেকে টাকা তুললেন সবই নথিভুক্ত হয়ে যাবে ওই অ্যাপে। পাশাপাশি যেসব বাহন এটিএমে টাকা ভরার জন্য বা অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হয়, সেগুলোতেও থাকবে বিশেষ কিউআর কোড।
ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম বা ইএসএমএস নামক এই অ্যাপকে হাতিয়ার করেই এবার কালোটাকার রমরমা রুখতে চাইছে কমিশন।
ব্যাংক বা এজেন্সি অনুমোদিত টাকার গাড়িগুলোকে এত দিন নাকা চেকিংয়ের বাইরেই রাখা হতো। এবার প্রতি ব্যাংকের জন্য একটি করে আলাদা কিউআর কোড চালু করেছে কমিশন।
সেই ব্যাংক অনুমোদিত টাকার গাড়িগুলোতেও থাকবে ওই কিউআর কোড। কোডের সঙ্গে টাকার পরিমাণ না মিললে সেই টাকাকে বেআইনি বলে গণ্য হবে।
নির্বাচন কমিশনের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। পাশাপাশি দেশের অভিজ্ঞ মহল মনে করছে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কতটা কার্যকরী হবে সেটি যেমন সময় বলবে, ঠিক তেমনি এই পদক্ষেপ যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সে ক্ষেত্রে হয়তো ভারতবাসী দেশের ১৮ তম লোকসভা নির্বাচনকে দুর্নীতিমুক্ত দেখতে পাবেন।
ভারতের ১৮ তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে, যা চলবে আগামী ১ জুন পর্যন্ত। নির্বাচনের ফলাফল জানা যাবে আগামী ৪ জুন। এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
যেকোনো পরিস্থিতির মোকাবিলায় শান্তি-শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য নির্বাচন কমিশন প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করবে বলে জানিয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্বাচন কমিশন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চেয়েছে।

দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষ করে আজ শুক্রবার সন্ধ্যায় তাঁর ফেরার কথা ছিল। কিন্তু তিনি পৌঁছানোর কিছুক্ষণ আগেই বিমানবন্দরে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে
ভারতের সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রকল্পের নির্মাণকাজ সাম্প্রতিক সময়ে ব্যাপক গতি পেয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে...
৫ ঘণ্টা আগে
২০১১ সালের ভয়াবহ ‘তোহুকু’ ভূমিকম্পের ঠিক ১৫ মিনিট পর একটি অত্যন্ত অস্বাভাবিক টেকটোনিক বা ভূত্বকীয় আলোড়ন ঘটেছিল। এর ফলে প্রায় সমগ্র জাপান পূর্ব দিকে পাঁচ মিলিমিটার (আধা সেন্টিমিটার) সরে যায়।
৫ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠান বাতিল হওয়ার পরপরই লেবানন ফ্রন্টে বড় ধরনের কূটনৈতিক সাফল্য এসেছে। লেবাননে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর অবশেষে ইসরায়েল ও হিজবুল্লাহ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে...
৬ ঘণ্টা আগে