ঢাকা: দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে কোভিডের গণ টিকা প্রয়োগ শুরু হয় চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে। শুরুতে অন্যান্য দেশের মতো স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী এবং বয়স্কদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। পরে এপ্রিলে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ৪৫ বছরের বেশি বয়সীরা করোনার টিকা নিতে পারবেন। গত মে মাসে ১৮ থেকে ৪৫ বছর বয়সীরাও ভ্যাকসিন পাবেন বলে জানানো হয়।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, ১৩৮ কোটি জনসংখ্যার দেশটিতে ষাটোর্ধ্ব ৪৩ শতাংশ মানুষ এ পর্যন্ত কোভিড টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন। আর ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে টিকার একটি ডোজ পেয়েছেন ৩৭ শতাংশ।
গত এপ্রিলে ভারতে শুরু হয় করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিকা প্রয়োগ কর্মসূচি ত্বরান্বিত করার পরিকল্পনা ঘোষণা করেন। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
এই সিদ্ধান্ত নেওয়ার পরই ওই বয়সীরা টিকা নিবন্ধনের ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়েন। কিন্তু এ মধ্যেই শুরু হয় টিকার তীব্র সংকট। এমনকি সেরাম ইনস্টিটিউটের টিকা রপ্তানি বন্ধ করেও সংকট মেটাতে পারেনি ভারত। গত ৪ জুন পর্যন্ত ১৮ থেকে ৪৪ বছর বয়সী পাঁচ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে ভারত, যা মোট জনসংখ্যার মাত্র ৮ শতাংশ।
ভারতে টিকা কর্মসূচিতে আরও একটি জটিলতা হলো–বিভিন্ন বেসরকারি হাসপাতালে একই টিকা ভিন্ন দাম। কিছু হাসপাতালে ভারতে তৈরি কোভিশিল্ডের একটি ডোজের দাম রাখা হচ্ছে ১ হাজার ৮০০ রুপি। কিন্তু এর সরকার নির্ধারিত দাম ৯৫০ রুপি।
ভারতে শহরাঞ্চলের বাসিন্দারাই গ্রামাঞ্চলের মানুষের চেয়ে বেশি টিকা পেয়েছেন। এর মানে দাঁড়াচ্ছে, বেশির ভাগ অঞ্চলেই টিকা পৌঁছায়নি এবং অনেক মানুষেরই টিকা কেনার টাকা নেই।
পোলিও, ডিপথেরিয়া এবং অন্যান্য রোগের টিকার সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ ভারত। ভারত গত এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত ৬ কোটি ৬০ লাখের বেশি ডোজ টিকা ৯৫টি দেশে রপ্তানি করেছে অথবা উপহার হিসেবে দিয়েছে। কিন্তু ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে টিকার চাহিদা বেড়েছে। এখন ভারত টিকা আমদানি শুরু করেছে। যুক্তরাষ্ট্র থেকে টিকা পাওয়ারও প্রত্যাশা করছে।
ভারত সরকার আশা করছে, জুন থেকে দেশটিতে টিকা সরবরাহ অবস্থার উন্নতি হবে। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত ৯৫ কোটি প্রাপ্তবয়স্কের জন্য পর্যাপ্ত পরিমাণে টিকা উৎপাদন করা যাবে বলে জানিয়েছে ভারত সরকার।
সম্প্রতি করোনা সংক্রমণ কমে আসায় ভারতের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিধিনিষেধ উঠে যাওয়ার কারণে এই সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। এই জন্য টিকা প্রয়োগ কর্মসূচি আরও ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
জুনের ৮ তারিখ পর্যন্ত ভারতে ৪ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকার দুটি ডোজ পেয়েছেন। এই বয়সী প্রায় ১৪ শতাংশ মানুষ কমপক্ষে একটি ডোজ পেয়েছেন। এ ছাড়া ১৮-৪৫ বছর বয়সীদের এক-দশমাংশেরও কম মানুষ ভারতে টিকা পেয়েছেন।
সূত্র: রয়টার্স

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে