ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজেপিকে হারিয়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর পদ পাকাপোক্ত করলেন মমতা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ভবানীপুর বহুদিন ধরেই তৃণমূলের দুর্গ। গত ৭ এপ্রিল বিধানসভা নির্বাচনে এই ভবানীপুরেই বিজেপির রুদ্রনীল ঘোষকে ২৮ হাজার ৭১৯ ভোটে হারিয়েছিলেন তৃণমূলের শোভনদেব চ্যাটার্জি।
মমতা ২০১১ ও ২০১৬ সালে এখান থেকেই জিতে বিধায়ক হন। কিন্তু এবার বিধানসভা ভোটে নন্দীগ্রামে দাঁড়িয়ে দলত্যাগী তৃণমূল নেতা ও মন্ত্রী, বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়ে ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ছেন।
ভবানীপুরের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও এগিয়ে রয়েছে তৃণমূল। জঙ্গিপুর পলিটেকনিক কলেজে কড়া নিরাপত্তাবলয়ের মধ্যে চলছে দুটি আসনেরই ভোট গণনা।
জঙ্গিপুরে লড়াই হচ্ছে তৃণমূলের জাকির হোসেনের সঙ্গে বিজেপির সুজিত দাস এবং বাম সমর্থিত আরএসপির প্রার্থী জানে আলম মিঞা-র। এখানে গণনা হবে মোট ২৬ রাউন্ড।
সামশেরগঞ্জে অবশ্য ২৪ রাউন্ড ভোট গণনা হবে। এখানে প্রার্থী রয়েছন তৃণমূলের আমিরুল ইসলাম, বিজেপির মিলন ঘোষ, কংগ্রেসের জইদুর রহমান এবং সিপিএমের মোদাসসর হোসেন।
উল্লেখ্য, তিনটি আসনেই ভোট হয়েছিল ৩০ সেপ্টেম্বর।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে