ভারতের নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে নিহত হলেন ১২ জন গ্রামবাসী। আজ রোববার নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক সেনাসদস্যেরও মৃত্যু হয়েছে। ওটিং গ্রামটি মিয়ানমার সীমান্তে অবস্থিত।
পুলিশ সূত্রে জানা গেছে, অনুপ্রবেশকারী রুখতে তিরু-ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় স্থানীয় গ্রামবাসীদের ‘ভুল করে’ অনুপ্রবেশকারী ভেবে হটাতে শুরু করে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়ে নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করে। গুলিতে গ্রামবাসী মারা যাওয়ায় উত্তেজনা বাড়ে। নিরাপত্তা বাহিনীর কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও টুইটারে এ ঘটনার উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। একে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের বিশেষ দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস নামার পর পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতার বড় হাসপাতালগুলো। বাংলাদেশে দল পাঠানো থেকে শুরু করে সংলগ্ন এলাকার বৈধ হোটেলগুলোর সঙ্গে চুক্তি—হরেক রকমের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দশজনেরও বেশি মানুষ।
৩ ঘণ্টা আগে
মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মিসরের টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।
৩ ঘণ্টা আগে
নিখোঁজ ছেলেকে মৃত মনে করে ধর্মীয় আচার মেনে শেষকৃত্য সম্পন্ন করেছিল পরিবার। শোকে আচ্ছন্ন পরিবারটি যখন সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল, ঠিক তখনই একটি অপ্রত্যাশিত টেলিফোন কল তাঁদের পুরো পৃথিবী বদলে দিল।
৩ ঘণ্টা আগে