
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। রাজস্থানের একটি আসন থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। আজ মঙ্গলবার রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোনিয়া গান্ধী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বলেছিলেন, সেই নির্বাচনের পর তিনি আর জাতীয় নির্বাচনে লড়বেন না। অবশ্য তার আগে তিনি পাঁচবার লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে রাজ্যসভায় এই প্রথম নির্বাচিত হলেন ৭৭ বছর বয়সী এই নেতা।
রাজ্যসভার এই নির্বাচনে রাজস্থান থেকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতা চুনিলাল গারাসিয়া ও মদন রাঠোরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই দুজন ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা বিনা বাধায় নির্বাচিত হন। রাজস্থানে রাজ্যসভার মোট ১০টি আসন আছে। এর মধ্যে চূড়ান্ত ফলাফল শেষে কংগ্রেসের দখলে গেছে ৬টি এবং বিজেপির দখলে গেছে বাকি চারটি।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, সোনিয়া গান্ধী সম্ভবত আগামী লোকসভা নির্বাচনে তাঁর বহু দিনের আসন রায়বেরেলি থেকে আর লড়বেন না বরং এই আসনটি অন্য কাউকে দিয়ে দেবেন। ধারণা করা হচ্ছে, প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রিয়াঙ্কা গান্ধীকেই এই আসনে মনোনয়ন দেবে কংগ্রেস।
মূলত রাজ্যসভার সদস্য ও কংগ্রেস নেতা মনমোহন সিং এবং বিজেপির নেতা ভূপেন্দ্র যাদবের মেয়াদ শেষ হবে আগামী ৩ এপ্রিল। আবার রাজ্যসভায় বিধায়ক নির্বাচিত হওয়ায় গত ডিসেম্বরে বিজেপি নেতা কিরোদি লাল মীনা রাজ্যসভা থেকে থেকে পদত্যাগ করলে তৃতীয় আসনটি শূন্য হয়। সেই তিন আসনেই নির্বাচন অনুষ্ঠিত হলো আজ।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৬ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
১০ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
১০ ঘণ্টা আগে