
আদিত পালিচা, বয়স মাত্র ২১। একজন সফল উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যে বিশ্বে সাড়া ফেলেছেন। তিনি জেপ্টো নামক একটি গ্রোসারি পরিষেবার সিইও। আদিত তাঁর শৈশব বন্ধু কৈবল্য ভোহরাকে নিয়ে ভারতীয় করপোরেট ইতিহাসে সফলতার উল্লেখযোগ্য গল্প তৈরি করেছেন। প্রতিষ্ঠানটি প্রথম বছরে ৭ হাজার ৪০০ কোটি রুপি মূল্যে পৌঁছেছিল।
২০০১ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করা আদিত যে উদ্যোক্তা হবেন তা তাঁর ১৭ বছর বয়সেই বুঝেছিল সবাই। ১৭ বছর বয়সে তিনি গো-পুল নামের একটি অনলাইন ব্যবসা শুরু করেছিলেন। এরপর তিনি কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নেন। তখন করোনার প্রাদুর্ভাবে তাঁর পরিকল্পনা ভেস্তে যায়। তিনি বাদ পড়ে যান, আর ভর্তি হতে পারেননি। তখন তিনি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে কঠিন সিদ্ধান্ত নেন।
বন্ধু কৈবল্যের সঙ্গে প্রথমে কিরানাকার্ট শুরু করেন, কিন্তু দশ মাস পরে ট্র্যাকশন অসুবিধার কারণে ব্যবসাটি ব্যর্থ হয়। মহামারির বাধা উপেক্ষা করে ২০২১ সালে তিনি চালু করেন জেপ্টো। অনলাইনে গ্রোসারি ডেলিভারি দিতেন তিনি। অল্পদিনে তাদের অধ্যবসায়ের ফল পেয়ে যান। জেপ্টো দ্রুত উন্নতি করে। অল্প সময়ের মধ্যে তারা মিলিয়নিয়ার ক্লাবে পৌঁছে যায়।
২০২৩ সালে কোম্পানিটির মূল্য দাঁড়ায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ১১ হাজার কোটি টাকার বেশি।
সূত্র: ডিএনএ

নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩১ মিনিট আগে
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার ৯ জন নিহত এবং প্রায় ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কিয়েভে রুশ হামলার এটি টানা ষষ্ঠ দিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪১ মিনিট আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আগামী দিনে ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য আরও বাড়ানো ও বহুমুখী করার ইচ্ছা রয়েছে। মোদি বলেন, ‘আগামী দিনে আমরা আমাদের বাণিজ্যিক পণ্যের পরিধি বাড়াতে এবং তা বহুমুখী করতে চাই।’
১ ঘণ্টা আগে
ইরানকে কঠোরভাবে আঘাতের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান একটি ‘ব্যর্থ’ ও ‘মৃত’ দেশ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের সহায়তায় প্রতি রাতে প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালী পার হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে